somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার হতে ইচ্ছে করে, লোভ হয়, সাহস হয় না...

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অচেনা একটা অনুভূতি হচ্ছে, না অচেনা নয়, অচেনা বলে অগ্রাহ্য করা একটা অনুভূতি। মনের গহীন কোণে যেখানে সমস্ত অযাচিত বোধকে লুকিয়ে রাখি সেখানে দ্বিধা দ্বাররক্ষক হয়ে চরম এক সত্যকে মনে করিয়ে দিচ্ছে, বলছে; বাস্তবে এই সংসারে যত কথাবার্তা হয় তা মানুষের মধ্যে হয় না, তাদের কোনো স্বার্থের মধ্যে হয়। নিজেদের স্বার্থপর কুৎসিত চেহারা কল্পনায়ও কি নিদারুন নির্মম!

শিথিল বিধিনিষেধের সৌজন্য পেরিয়ে স্বীকার করছি, সিদ্ধান্তে পৌঁছাতে নিজের ইচ্ছাশক্তির সবটুকু ব্যয় করতে হয়েছে আমাকে। আসলে জীবনের 'নিষ্ঠুর অনিশ্চয়তা'র উপলব্ধির কারণে খুব ঘনিষ্ঠ লোকেরা একে অপরের কাছ থেকে অনেক কিছুই লুকায়। যদিও আমরা ঘনিষ্ঠ নই! এবং লোভাতুর যে দিবাস্বপ্ন মনে জায়গা করে নিয়েছে তা আসলেই বিপদজনক।

নিজেকে নিজের কাছ থেকে রক্ষা করার জন্যই ইমারানের সাথে আমার কথা বলা প্রয়োজন। অপরিহার্য এই প্রয়োজনকে এড়িয়ে যাওয়ার সময় প্রতিবার মনে হচ্ছে, আমার ভেতরে ছোট্ট একটা অংশ মরে যাচ্ছে। যদিও ভালোবাসা প্রকাশের চেয়ে সুন্দর আর কিছু নেই। তবু ইমরানের মুখোমুখি হতে হবে ভাবলেই এক ধরনের অস্থিরতা গ্রাস করছে। অস্থিরতা না বলে একে বিহবলতা বলা যায় কি? হয়তো যায়, হয়তো যায় না।

জীবন ক্ষনস্থায়ী, জীবনের বসন্ত তারচেয়েও ক্ষনস্থায়ী। প্রত্যাশার সাথে প্রতারণা করে আর কি হবে? তাই 'কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার' যে আকাংক্ষা মনে লুকিয়ে রেখেছিলাম তাকে ভাষা খুঁজে দিয়েছি। ফিরতি বার্তা পেতে সময়ের দীর্ঘসূত্রিতা ইতোমধ্যে আমার ক্ষয়িষ্ণু আত্মবিশ্বাসের মূলে আঘাত হেনেছে। অতঃপর...

এককাপ ভালো চায়ের জন্যেও তো অপেক্ষা করতে হয়, নাকি?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

×