somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি তোমার ভেতরে কোনো ক্ষত তৈরি করে থাকি, তবে সেটা শুধু তোমার নয়, আমারও...

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'জীবনে আমরা যা করি, সেটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? নাকি যা আমরা করতে পারি না, সেটার ভারই সবচেয়ে বেশি?' বহুদিন ধরে ভাবনাটা মসজিদের মিনারের মতো অটল অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে... সত্যি কথা বলতে কী, আজকাল চিন্তা বাদ দিয়ে আর সবকিছু করতে রাজি আছি আমি।

'কাজ না থাকলে লোহায় মরিচা পড়ে, কাঠ ফেঁটে যায় আর মানুষ ভুল করতে শুরু করে'। ভুলগুলোকে যতই ভুলে যেতে চাই না কেন, ভেতরে কোথাও না কোথাও সেগুলো হালকা বাতাসের মতো করে রয়েই যায়। নিজের ভাঙা অংশগুলো জোড়া দেয়ার জন্য খুঁজতে গিয়ে যে অংশটুকু পেলাম না আর; সেটুকু সম্ভবত রয়ে গেছে তোমার কাছে। 'কেননা আমরা যখন কারো মধ্যে ক্ষত তৈরি করি, সেই ক্ষততেই আমরা থেকে যাই তার কাছে। সামান্য আর অবিচ্ছেদ্য অংশ হয়ে'। পৃথিবীর এই নির্মম নিয়মটা আমি বানায়নি, প্রথম থেকেই এরকম ছিল।

জীবন আসলে সেইসব সিদ্ধান্তের সমষ্টি যেগুলো মানুষ নিজে নেয়নি। সেই রাস্তার শেষ প্রান্ত যে রাস্তা সে আপন ইচ্ছেতে বেছে নেয়নি। খেয়াল করে দেখলাম আশপাশের সবকিছু কোনো কারণ ছাড়াই আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমার আর জীবনের মধ্যে কষ্টের একটা ঠান্ডা পর্দা তৈরি হয়ে গেছে। অবশ্য আমি যেরকম তাতে আমি অভ্যস্ত।

তোমাকে নিজের মধ্যে কোথাও লুকিয়ে ফেলতে চেয়েছিলাম। তুমি আমার কাছে ছোটবেলার কোন আকাংক্ষার মত, যা কখনো ফুরায় না। অথবা কল্পনার সেই গোপন দুনিয়া, বাস্তবতা নিঃশেষিত হলে যার শুরু। মাঝে মাঝে ভাবি, কখনো- কোথাও দেখা হলে তুমি কি আমার ভালোবাসাটুকু দেখতে পাবে? কিংবা বিগত বছরগুলো ধরে আমার কষ্টটুকু? চাকা শুধু ঘুরতে পারে, দু'পাশের কোন দিকে গড়াতে পারে না। আমার বর্তমানটা ঠিক তেমন। আমরা বোধহয় পৃথিবীতে ভুল ধরতে আসিনি, এসেছি এর সাথে অভ্যস্ত হতে। তবু কেন নিজের জন্য সবকিছু জটিল করে তুলি আমি?
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×