somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা তুমি নিৰ্বাসনে যাও.... আমার দেশ শাসন করুক অন্য কোন সাৰ্থান্ন্যেষী মোড়ল!

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশান ও শোলাকিয়ায় দু‘টি ভয়াবহ সন্ত্রাসী ঘটনার পর আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়
থেক আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে জানানো হলো, এসব সন্ত্রাসী কর্মকান্ড দমনের
সক্ষমতা বাংলাদেশেরই রয়েছে, বিদেশী সহযোগীতার কোন প্রয়োজন নেই।
অন্যদিকে ঢাকার একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের কাছে বললেন, বিদেশী সহযোগীতার প্রয়োজন আছে।যা দেশের সব মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই কর্মকর্তা কার নির্দেশে কোন অথরিটিতে এমন কথা বললেন, তা বোধগম্য হয়নি।

পরদিনই শুনতে পেলাম, ভারত থেকে ভয়ঙ্কর এক বিশেষ বাহিনী বাংলাদেশে চলে এসেছে। অবশ্য রহস্যজনক কারণে দেশের মূলধারার মিডিয়গুলো এ নিয়ে বিস্তারিত কিছু প্ৰকাশ করেনি। যে কারণে জনমনে ভারতীয় ফোর্স নিয়ে কিছুটা বিভ্রান্তি
আছে।

নয়াদিগন্তের খবরে দেখলাম, কাশ্মীরের মুসলিম বিদ্রোহীদের দমনে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য যে বাহিনী ভয়ঙ্কর নির্মমতা চালিয়েছে, সেই স্পেশাল
সিকিউরিটি গার্ড-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে ঢুকেছে।

এদিকে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইও সন্ত্রাস দমনে
যুক্তরাষ্ট্রের সহযোগীতার বিষয়ে আগ্রহ প্রকাশ
করেছে। সরকারের পক্ষ থেকে তার আগ্রহের বিষয়টিকে অনেকটাই গুরুত্ব দিয়ে সহযোগীতার ধরণ নিয়ে কাজ শুরু হয়ে গেছে।

গ্রামে একটি প্রবাদ আছে, ‘শিয়ালকে ভাঙ্গা বেড়া দেখাইতে নাই।’ বাংলাদেশের এতো এতো বহিনী কি তাহলে ব্যর্থ!
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশী সহযোগীতা
অস্বীকার করার পরেও ভারতীয় বাহিনী আসলো কার হুকুমে! সরকার কি
তাহলে স্বাধীনভাবে কোন নিদ্ধান্ত নিতে পারছে না! রাষ্ট্র ও সরকার কি তাহলে এতোটাই অসহায় হয়ে পড়েছে! তাহলে কারা
চালাচ্ছে দেশ? আমাদের যে সশস্ত্র বাহিনী গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার
মিশনে সুনাম কুড়াচ্ছে, তারা কি তাহলে নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায়
ব্যর্থ!

যে ভারতের নিজের অঙ্গেই আগুন জ্বলছে, সে ভারত কি আমাদের দেশে এসেছে আগুন নিভাতে নাকি আগুনে বাতাস দিতে! যে আমেরিকা
দুনিয়াটাকে সন্ত্রাসের মাধ্যমে নরকে পরিণত করেছে, সে আমেরিকা কী করতে আসতে চায়
আমাদের দেশে! দেশটাকে ইরাক, সিরিয়া, লিবিয়া,
আফগান বানাতে? আমেরিকার নজর কাশ্মীর, আরাকানের দিকে পরে না কেন? ওখানকার মজলুমরা মুসলমান বলে! গোটা বিশ্বে যেখানেই যতো সন্ত্রাস হচ্ছে, এর মূলে রয়েছে
সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা ও তাদের পোষ্য ইজরাইল।
আর ভারত কোন দিন স্বাধীন বাংলাদেশে শান্তি ও
স্থিতিশীলতা প্রতিষ্ঠা হোক, তা চায় না। কারণ, তাহলে তারা তাদের বিশাল অখন্ডতা জুলুম করে ধরে রাখতে পারবে না। অতএব ভারতীয়
বাহিনীকে এদেশে ডেকে আনা মানে, সন্ত্রাসবাদকে আরও উস্কে দেয়া। নিজেদের কবর নিজেরাই খোড়া। মূলতঃ গণতন্ত্রের
লাশ খুবলে খাওয়ার অপেক্ষায় বাংলার
সঙ্কটাপন্ন আকাশে অতিথি শকুনরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, জাতির বিবেক জাগ্রত না হলে বিপন্ন হবে সবই।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×