somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুটা রম্য, তবে অসত্য বলতে পারবেন না।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ এ ফেসবুক থাকলে কি হইতো? ভালো খারাপ অনেক কিছুই হইতো। দেখি তার কিছু কাল্পনিক নমুনা।

১. ২৫শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী বাংলার নিরিহ মানুষ উপর হামলা করছে। একটি লাইক = একটি থাপ্পর, একটি শেয়ার = একটি লাথি।

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা
দিয়েছেন। তার জন্য কয়টি লাইক??

৩. স্বাধীনতার ঘোষণা মেজর জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু কিছু মিথ্যুক সেলিব্রেটি সেটা শেখ মুজিবের নামে প্রচার চালাচ্ছে। শুধু লাইক বেশি হলেই সত্য ঢেকে দেয়া যায় না...

৪. ফ্রেন্দ, আমি ফোর জি একতিভ গুবায়ের (জুবায়েরের টাক্লিশ ভার্সন) তোমারা সবার গানো (জানো) দেশে গুদ্ধ শুরু হয়েছে। গুদ্ধ শুধু অফলাইনে না অনলাইনেও করতে হবে তাই আমার অনেক একটিভ ফ্রেন্দ দরকার। সো প্লিজ এদ মেহ।

৫. এই যুদ্ধের ময়দানে এক ভাই নামাজ আদায় করছেন। সোবাহানাল্লাহ। তার জন্য কয়টা লাইক?

৬. উফফফ কিছু ভালো লাগেনা। দেশে যে কি গ্যাঞ্জাম শুড়ু হলো Frendzzz দেড় সাথে KFC তে হ্যাং আউট কড়তে পাড়ছিনা, বাহিড়ে কোথাও ঘুড়তে যেতে পাড়ছিনা, আমার বাবুটার সাথে মিট কড়তে পাড়ছি না... আড়
ভাল্লাগে না!!

৭. আপনারা যারা যুদ্ধে যেতে পারছেন না তারা চাইলে অনলাইনে বসেও যুদ্ধ করতে পারেন। আমাদের অস্র কেনার জন্য প্রচুর অর্থ দরকার। আপনারা নিচের ইভেন্টে যোগ দিয়ে বিকাশ নম্বরে অর্থ সাহায্য করেও যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহন করতে পারেন।

৮. নিচের এই লিং টা এক পাকিস্তানী মেজরের। সবাই
রিপোর্ট করুন। ফেসবুকে কোন পাকিস্তানির আইডি
রাখতে দেয়া যাবে না। (ততক্ষনে তার বাসার দড়জায় আরেক পাকিস্তানী মেজরে খট খটানি শুরু কইরা দিছে)

৯. আধুনিকতার এই যুগে সবার হাতেই একটা করে মোবাইল থাকা স্বাভাবিক। আবার দেশে যুদ্ধের কারনে অনেকের আয় ইনকাম বন্ধ। কিন্তু এই টাইমটা আপনি মোবাইল দিয়ে ঘরে বসেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারেন। আপনি শুধু নিচের লিঙ্কটিতে ঢুকুন।

ওখানে কাজগুলো যথাযথভাবে করলেই আপনি পাবেন ৫০০ টার ফ্লেক্সিলোড!

১০. মসজিদ নামাজ পড়ার জায়গা, আর দেখুন কিছু মানুষ মসজিদে আশ্রয় নিয়ে এটাকে বেডরুম বানায়া ফেলছে। মুসলিম হয়ে আরেক মুসলিম ভাই কে ভয় পাওয়ার তো কিছু নাই, ভয় পেলে আল্লাহকে পেতে হবে। সুতারাং এরা কেউ মুসলমান না, সব নাস্তেক। এদের পুশি চাই।

১১. যুদ্ধ নিয়ে একটা গল্পের প্লট মাথায় ঘুরছে, যে কোন সময় লিখে ফেলতে পারি। পর্ব আকারে প্রকাশ করা হবে। যে যে ট্যাগ পেতে চান কমেন্ট করুন।

১২. যশোরে কিছু মুক্তিযোদ্ধা ভাইয়ের জন্য প্রচুর রক্ত প্রয়োজন। A+, b+ O- … যোগাযোগের নম্বর ০১৯১***** (যদি ফেবুক থাকতো তাইলে ভালোর মধ্যে মনেহয় এই একটাই হইতো)

১৩. পাক হানাদার বাহিনির ভয়ে সবাই সব কিছু ফেলে পালাচ্ছে, কিন্তু একজন দেখেন তার গরুটি কে এই দূর্দিনে ফেলে না রেখে সাথে করে নিয়ে যাচ্ছে। তার জন্য একটি লাইক= একটি সেলুট!!

১৪. দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এমন আরো লেটেস্ট নিউজ পেতে আমাদের “রেডিও যুদ্ধ” পেইজে লাইক করুন।

১৫. যে ৯টি গুন থাকলে আপনি ঘরে বসেই দেশ স্বাধীন করতে পারবেন তা জানতে ক্লিক করুন ‘প্রিয় যুদ্ধ ডট কম’ এ।

১৬. "ধর্ষনের জন্য মেয়েরা দায়ী, তারা হানাদার বাহিনীর সামনে দিয়ে এভাবে বেপর্দায় চলাফেলা করলে ধর্ষন তো হবেই"

১৭. আর সবচেয়ে বেশি যেটা থাকতো, "মুক্তিযোদ্ধাদের সাথে সেলফি"/"নিহত পাক সদস্যের লাশের পাশে সেলফি"/"

ট্যাংক এর কামানের আগায় বসে সেলফি "সেলফি ইন যুদ্ধের ময়দান উইথ ফরটি আদার্স পিপল ফিলিং এক্সাইটেড"

আসলেই ভাগ্যিস! তখন ফেসবুক ছিলো না।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×