somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুড়ছে মানুষ, জ্বলছে দেশ, সোনার বাংলা যেন আজ বিস্তীর্ণ শ্মশান।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শত সহস্র ধিক্কার সেসব নস্ট ভ্রস্ট রাজনিতিবিদ ও তাদের অন্ধ সমর্থকদের যাদের ক্ষমতালিপ্সার কারনে আজ সোনার বাংলা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এবং ক্রমান্বয়ে মৃত্যু উপত্যকা, বিস্তীর্ণ শ্মশান, রক্তস্নাত কসাইখানায় পরিনত হচ্ছে।
সবকিছুই যেন আজ নস্টদের অধিকারে চলে গেছে, ক্ষমতাসীনদের গোয়ার্তুমি, ক্ষমতালিষ্পা এবং চরমদায়িত্বহীনতা এবং বিরোধীদের দলের সাধারন জনগনের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাবার অনন্য অভিলাষ, আর কিছু ভন্ড, প্রতারক, সুবিধাবাদী চেতনা ব্যাবসায়ীদের কারনে দেশ ও জাতী আজ চরম হুমকি এবং অনিশ্চয়তার সম্মুখীন।
জাতী হিসেবে আমরা আবেগতাড়িত, বিবেগবর্জিত এবং প্রায় ৭৫ শতাংশ মানুষ অন্ধ রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী, প্রচন্ড রকমের দ্বিধাবিভক্ত ও প্রতিহিংসাপরায়ন। আমাদের বিবেগের দ্বার এতটাই রুদ্ধ যেন কোন কিছুতেই এমনকি জাতির বৃহত্তর সার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের খাতিরেও ঐক্যমতে পৌছতে পারিনা। আর আমাদের রাজনৈতিক দলগুলোও যে যতই দেশপ্রেম ও চেতনার কথা বলুক না কেন নিজেদের সার্থে, নিজেদের ক্ষমতায় যাবার লক্ষ্যে দেশের সার্থ বিরোধী যেকোন সিদ্ধান্ত নিতে কুন্ঠাবোধ করে না।আর এখন যেভাবে পঞ্চম শ্রেনী থেকে প্রশ্নপত্র ফাশ করে যে মেধাহীন শিক্ষিত জাতি তৈরী করা হচ্ছে তাতে কিছুদিন পরে সাদাকে সাদা আর কালোকে কালো বলার মত বিবেকবান লোক খুজে পাওয়া যাবেনা। আমাদের পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মুল্যবোধের তীব্র অবক্ষয়ের কারনেই আমরা জাতি হিসেবে নৈতিকভাবে হেরে যাচ্ছি।
বিগত এক মাস ধরে দেশে চরম অচল অবস্থা বিরাজ করছে, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম এই রাজনৈতিক সংকট নিরসনে দৃশ্যমান কোন উদ্যোগই চোখে পড়ছেনা। যদিও বিরোধী দলের দাবি ক্ষমতাসীন দলের অবৈধ ক্ষমতা দখল, বিরোধীদের মতালম্বীদের দমন পীড়ন হত্যা, গনতন্ত্র চর্চার সকল দ্বার রুদ্ধ করায় তাদেরকে ‘পয়েন্ট অফ নো রিটার্নে’ ঠেলে দিয়েছে, আবার ক্ষমতাসীন দলও বিরোধি দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে অস্ত্রদিয়ে দমনের চেস্টা করছে। যদিও বাস্তবে সেটা সম্ভবপর নয়। যদি তর্কের খাতিরে মেনেও নেই দুটি দলের যেকোন একটি অথবা দুটোই সঠিক কাজটি করছে, ফলাফল কিন্তু একই, জাতি হিসেবে আমরা কল্ককিত হচ্ছি, ব্যার্থ রাষ্টে পরিনত হচ্ছি এবং ক্রমান্বয়ে গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি।
প্রধান দুটো দলই দেশপ্রেমের আদর্শে বিশ্বাস করে, দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান অনস্বীকার্য। যদিও দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, বলা হয়ে থাকে জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ট, তবে বর্তমান প্রেক্ষাপটে এটাই প্রতীয়মান হয়, আমাদের প্রধান দুটো রাজনৈতিক দল দেশটাকে মায়ের মত ভাবলেও সেটা সর্বোচ্চ সৎ মা প্রর্যন্ত।
দুই সন্তানের একজনও যদি দেশটাকে আপন মা হিসেবে ভাবত তবে সকল ভেদাভেদ ভুলে, সবকিছু ছাড়দিয়ে হলেও মায়ের দুর্দিনে, মায়ের অস্তিত্ব এবং সন্মান রক্ষায় এগিয়ে আসত।।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×