আমার ইন্দ্রিয় তোমার অনূভবে ,
আমার কল্পনা তোমার স্পর্শে ,
আমার হার্ট তোমায় জপে ,
আমার দৃষ্টি তোমায় দেখে ,
আমার হাত তোমায় আহবানে ,
আমার কলম তোমায় লিখে ,
আমার কন্ঠ তোমায় ডাকে ,
আমার ঠোট অস্ফুট স্বরে ,
ভালোবাসি বলে কাঁপতে থাকে ,
আমার কান তোমায় শোনে ,
আমার রক্ত তোমার অন্বেশায়
একই বৃত্তে ঘুরতে থাকে ,
আমার শ্বাস তোমার বিশ্বাসে ,
আমার প্রান তোমার অস্তিত্বে ,
আমার চুল তোমার খুশী’তে
উড়তে থাকে ,
আমার সিগারেট তোমার টেনশনে
পুড়তে থাকে ,
কিন্তু আমি চাইনা এমন হতে ,
আমি চাইনা এমন করতে ,
আমি চাইনা এমন ভাবতে ,
কোন ভাবেই কোন মতে ,
আমি ব্যার্থ পারিনা কিছুতেই
এদের বিরত করতে………..!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


