somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিউশন ফাইভের ষ্টিকি পোষ্টের কিছু অংশের উত্তর। শহীদ রুমী স্কোয়াড কাদের গাত্রদাহ?

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে প্রানে সব সময় চাইতাম যুদ্ধাপরাধীদের বিচার হোক এখনো চাই। কিন্তু এই হাসিনা সরকার যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে কিছু দালাল জন্ম দিল, তাতে ভয় হয় এখন যে কেউ যুদ্ধাপরাধী আন্দোলনের ডাক দিলে, মনে হয় আবার কি কিছু দালাল জন্ম দিব? হয়ত তাদের উদ্দেশ্য সৎ কিন্তু আমার বিশ্বাস করতে ভয় লাগে। এই বাংলা রাজাকার আর দালাল দেখতে চায় না।

শাহবাগ আন্দোলন যখন শুরু হয়েছিল কারা ছিল সেখানে? আওয়ামীলীগ না বিএনপি? না কেউ ই ছিলনা। ছিল এদেশের আপামার ৯০% মানুষ যার মধ্যে ছিল আওয়ামী, বিএনপি, ডান, বাম, উত্তর, দক্ষিন, পূর্ব, পশ্চিম সবাই। গর্জে ওঠে সমগ্র বাংলা। চতুর আওয়ামী সুযোগ খুজছিলো কি ভাবে এই গন জাগরনকে নিজেদের ত্রুটি ঢাকার হাতিয়ার হিসাবে ব্যাবহার করা যায়।

এই মূহুর্তে কিছু কট্টর আওয়ামীলীগ প্রশ্ন তুলতে আওয়ামীলীগের কি ত্রুটি ছিল তারা তো উন্নয়নের জোয়ারে দেশ কে ভাসিয়ে দিছে। তাদের জ্ঞাতার্থে সামান্য কিছু নিদর্শন:

১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা।
২. জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন।
৩. নিজেরগুলোসহ আওয়ামী নেতা-কর্মীদের খুন,ধর্ষন ডাকাতি, লুটপাটের হাজার হাজার মামলা প্রত্যাহার।
৪. বেগম খালেদা জিয়াকে তার তিন যুগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঈদের পূর্বদিন অমানবিকভাবে উচ্ছেদ।
৫. ভারতের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তি সই।
৬. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে রাষ্ট্রবিনাশী করিডোর প্রদান।
৭. টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে সরবে তার পক্ষে ওকালতি।
৮. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।
৯. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।
১০. বিচারবিভাগসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্ন দলীয়করণ।
১১. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো-কোটি টাকা ডাকাতি।
১২. পঞ্চম সংশোধনী বাতিল।
১৩. সংবিধান থেকে আল্লাহ্র প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।
১৪. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।
১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পিতার মতো পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।
১৬. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।
১৭. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নির্যাতন।
১৮. মানবাধিকারের চরম লঙ্ঘন।
১৯. সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।
২০. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।
২১. ড. ইউনূসসহ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।
২২. পারিবারিক জমিদারির মতো করে রাষ্ট্রকে ব্যবহার।
২৩. জাতীয় সংসদকে অকার্যকর, একদলীয় করে তোলা।
২৪. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গ করে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।
২৫. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধিদের সরকারি পেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম-খুন।
২৬. দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।
২৭. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।
২৮. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।
২৯. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে ইসলামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।
৩০. আমাদের গর্ব ও ঐতিহ্যের রাজধানী ঢাকা ভাগ।
৩১. ডেস্টেনি/ইউনিপেটুইউ কেলেংকারী।
৩২. হলমার্ক কেলেংকারী।
৩৩. বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারী।
৩৪. পদ্মা সেতু কেলেংকারী।
৩৫. রেলওয়ের কালো বিড়াল কেলেংকারী।
৩৬. বিশ্বজিৎ হত্যা।
৩৭. একদিনে ৬০ জন মানুষ হত্যার রেকর্ড।
৩৮. রামুতে বৌদ্ধবিহারে আগুন কেলেংকারী।
৩৯. ইলিয়াস আলী সহ বিরোধী দলের অনেক নেতা গুম।
৪০. এমসি কলেজে আগুন।
৪১. বহদ্দার হাট ফ্লাইওভার ট্র্যাজেডি।
৪২. আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্রাজেডি।
৪৩. সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং গণমাধ্যমের উপর অব্যহত নিপীড়ন।
৪৪. ব্যাংকিং খাত সহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসকরন।
৪৫. তিতাস নদী হত্যা।
৪৬. পাঠ্যপুস্তকে ধর্ম অবমাননামূলক বিষয় অর্ন্তভুক্ত করা।

অন্যায় করে করে পাগল প্রায় আওয়ামীলীগ শাহবাগে ধর্ম অবমাননাকারীদের শহীদের মর্যদা দেয়। কোন হত্যাই সমর্থন যোগ্য না কিন্তু তাই বলে কোন স্বঘোষিত নাস্তিককে শহীদী মর্যদায় জানাযা দেয়া! খুব স্থূল ভাবে আওয়ামী ভন্ডামী শুরু হয়। সেই ভন্ডামী ঢাকতে যেয়ে আজকে ন্যাক্কারজনক ভাবে এই সরকার শুরু করে ধর্ম অবমাননাকারীদের প্রতিহত করার নামে স্বাধীন ব্লগের গলা চেপে ধরা।

এ ক্ষেত্রে সিনিয়র ব্লগার ফিউশন ফাইভের কিছু সত্যি কথা তুলে দেবার লোভ সামলাতে পারছি না, মৌলবাদিদের মতো সরকারেরও অজুহাত ওই একটিই- নাস্তিক ব্লগার! অথচ পুরো বাংলা ব্লগমণ্ডলে 'নাস্তিক ব্লগার' ১০-১৫ জনও হয়তো পাওয়া যাবে না। নাস্তিক ব্লগারদের নিয়ে খোদ আমার দেশই তাদের প্রতিবেদনে মাত্র তিন কি চারজনের কর্মকান্ডের হদিস দিতে পেরেছে। তাহলে বাকি যে লাখো ব্লগার, তাদের দোষ কী? প্রায় প্রতিটি কমিউনিটি ব্লগের নীতিমালাতেই আপত্তিকর লেখা কিংবা মন্তব্যের জন্য সুনির্দিষ্ট বিধি আছে। এই নীতিমালা জোরদার করলেই যথেষ্ট। এর মধ্যে বিটিআরসি কিংবা সরকারের নাক গলানোর কিছুই নেই।


কেন ব্লগ কর্তৃপক্ষগুলোকে বসতে হবে আমলাপ্রধান সরকারি কমিটির সঙ্গে? কেন সরকার ছড়ি ঘোরাবে ব্লগের ওপর? বিটিআরসি কেন নজরদারি করবে ৪৮টি ব্লগের ওপর? ব্লগের সঙ্গে সম্পর্কহীন কতিপয় আমলার কী অধিকার কিংবা যোগ্যতা আছে এটা বলার- 'মডারেশন ছাড়া লেখা প্রকাশ করা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সব কিছুই নিয়ম-নীতির মধ্যে থাকা উচিত।' কেন মোস্তফা জব্বারের মতো সুবিধাবাদি লোক ব্লগের জন্য কুখ্যাত ছাপাখানা আইন প্রয়োগের জন্য দালালি করবেন?

এর খুব সহজ উত্তর আছে? ব্লগে এখন কোন ধর্ম অবমাননাকারী নাই আছে কিছু অন্যায়ের প্রতিবাদ করা টগবগে তরুন যারা শেখ হাসিনা আর আওয়ামী বাকশালী অন্যায়ের বিরুদ্ধে লেখনি শুরু করছে মানুষ কে জানানো শুরু করছে এদের অন্যায় গাঁথা। স্বাভাবিক ভাবেই বাকশালী চেতনায় গাত্র দাহ শুরু হয়ে গেল। যে ধর্ম অবমাননাকারীদের নিয়ে আওয়ামী লাফঝাপ আমার দেখছি শাহবাগে এখন সময় এসেছে তাদের শিখন্ডী বানিয়ে বিরুদ্ধ মতের গলা টিপে ধরা। আর তাই তো ব্লগের ওপর সরকারের ওপর এই নগ্ন হস্তক্ষেপ।


এই সরকার কাধে নিতে যেটুকু সময় নেয় না আবার স্বার্থের খাতিরে লাথি মারতে তার থেকে কম সময় নেয়। যাক প্রসঙ্গ থেকে দূরে সরে এসেছি।

পুরা শাহবাগ থেকে কিভাবে আওয়ামী মধু খাবে এই চিন্তা করতে যেয়ে অতি অল্প সময়ের মধ্যে জামাতের সাথে বিএনপি কে জড়ালো। এখানে একটু কথা আছে। শাহবাগে আমাদের কি দাবী নিয়ে আন্দোলন শুরু হয়েছিল?

১।যুদ্ধাপরাধী বিচার?

২।জামাত নিষিদ্ধ করন?

৩।নাকি জামাত বিএনপি ঐক্যজোট নিয়ে সমালোচনা?


আমি এই প্রশ্নের উত্তরের ভার আপানাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। আমি এই প্রশ্নগুলো রাখলাম সাধারন ব্লগারদের প্রতি যারা আওয়ামীলীগ বিএনপি কাউকেই সমর্থন করেনা।

২। জামাত নিষিদ্ধ করন
প্রাক্টিক্যালি কখনই সম্ভব না, এনিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা বিভিন্ন মি্ডিয়ায় এসেছে। আর তারপরও যদি কারো কোন প্রশ্ন থাকে, আমার কথা পরিস্কার আওয়ামীলীগ ত্যানা না প্যাচাইয়া নিষিদ্ধ করুক জামাত যেভাবে নিষিদ্ধ করেছিল তত্বাবধায়ক সরকার। আছি সাথে। দেখি কত পারে।

৩।নাকি জামাত বিএনপি ঐক্যজোট নিয়ে সমালোচনা
এনিয়ে প্রচুর লেখা হয়েছে আর লিখতে ইচ্ছে হয় না। কারা জামাতের সাথে প্রথম সখ্য করেছে সেটা সবাই জানে। ওদিকে আর যাব না। শুধু বঙ্গবন্ধুর একটা উক্তি “যখন তুমি ভদ্রলোকের সাথে খেলবে তোমাকে ভদ্রলোকের মত খেলতে হবে আর যখন তুমি বদমাসের সাথে খেলবে তখন তোমাকে এর থেকেও বড় বদমাস সাজতে হবে না হলে তোমাকে হেরে যেতে হবে”- গ্রান্ড ক্যানিয়ন থেকে লস এঞ্জেলসে যাবার সময় এই বিখ্যাত উক্তি দেয়া হয়।

এখানে বিএনপি কার সাথে খেলছে সেতো দেখতেই পাচ্ছি। আর বদমাসের সাথে কিভাবে খেলতে হবে সেতো বঙ্গবন্ধুই বলে গেছে। তো এই খেলা বিএনপি পারে না দেখে ঘাড়ে চাপা জামাতকেই দিছে। অসভ্যর সাথে অসভ্যতামি করতে।


আওয়ামী সৃষ্ট দালাল ইমরান, পিয়াল যখন দেখল ওদের শাহবাগ আন্দোলন ওদের নির্লজ্জ দলবাজিতে দিশাহারা তখনই আঘাত করল শহীদ রুমি স্কোয়াডকে। কি বলে, বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও...' (পিয়ালের ফেবু ষ্টাটাস) লিখা ছেলেটা আসলে বজলুল হুদার ভাতিজা। তাতে কি হল? সে কি পারে না এটা করতে?

শেখ হাসিনা যদি তার বেয়াই রাজাকারকে নিয়ে এক টেবিলে খেতে পারে বজলুল হুদার ভাতিজা কি দোষ করল? ইমরানের নানা যদি রাজাকার থাকে আর সে যদি শাহবাগ দাপিয়ে বেড়াতে পারে তখন কোথায় ছিল আপনাদের এই নমঃ শুদ্র ভেদাভেদ?

মানুষের চোখ অন্য দিকে ফেরানোর জন্য আওয়ামীলীগ আবার পঞ্চম বাহিনী তৈরী করছে। দেশে আজ পাখির মত মানুষ মারা যাচ্ছে। সেদিকে কারো নজর নাই, দেশে দূর্নিতীর মহোৎসব যাচ্ছে, মাল মুহিত আবার হলমার্ক কে টাকা দিচ্ছে, এগুলো কিসের আলামত?

প্রতিরোধের ডাক দিন। এখনই যদি দেশ কে ভালবাসুন।

বিএনপির কিছু দূর্নিতীর কারনে ১/১১ পর কিভাবে নিগৃত হয়েছিল আপনারা ভালই জানেন। আর একবার এই পরিস্থিতি আসুক আমিও চাই না, কিন্তু আসলে কি হবে? আওয়ামীলীগ পছন্দ করিনা কিন্তু ভাবতেও বুক কাপে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×