somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীর বাঙালী এক হও

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বদেশ প্রেম কি তা আমি জানি না।
আমার কিশোর কাল কেটেছে পৃথিবীর নামীদামী একটা পশ্চিমা দেশে ,কিন্তু কোন দিনও নিজের দেশ আর ভাষাকে ভুলে থাকতে পারিনি। জানি তা পারব না কোন দিনও।

সবসময় একটা চেষ্টা ছিল নিজের মাঝে,দেশটাকে বড় করে তোলে ধরা সবার সামনে।যখন সবার সাথে জোর গলাই বলে উঠি আমি একজন বাংলাদেশি।আমরা একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য প্রান দিয়েছি।গর্বে তখন বুকটা ভরে উঠে।

ক্লাস৬/৭ পর্যন্ত পড়ালেখা করেছি বাংলাদেশে তাই ভাল করে গুছিয়ে লিখতে পারিনা,তার উপর ছোট বেলাটা কেটেছে গ্রামে তাই সাথে মিশে গেছে গ্রাম্য ভাষাটাও।তবুও বাংলাই লিখতে-বলতে পছন্দ করি,বাংলাদেশকে পছন্দ করি ,দেশের মানুষ গুলিকে পছন্দ করি(দেশের মেয়ে গুলির সুন্দরেরত কোন তুলনাই নাই)।B-)

কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি নিজের দেশের স্বাধীন মানুষ গুলি কেমন জানি নড়বড়ে অবস্থায় জিবন যাপন করে।রাজনীতি নামক রাজারনীতি কায়েম করেছে প্রশাসন।একদল মানুষ হাবুডুবি খাচ্ছে অর্থের সাগরে ,অন্য দল কাতরে বেড়াচ্ছে এক মুঠো খাবারের অভাবে।বিচার নামক অবিচার চলছে সবখানে।

আজ অনেক দিন পর হইত আবার দেশের মানুষ গুলি এক হয়েছে, দেশের পুরাতন শত্রুদের বিচারের দাবিতে । কিন্তু তাতেও বাধা দিচ্ছে আরেক দল নর পশু।
শাহাবাগের মোড় হইত চোখে দেখিনি,
তবে শুনেছি তাদের কথা ।
বুঝতে পেরেছি আর কোন স্বার্থের জন্য নয় দেশের জন্য আন্দোলন করছে সবাই ।কিন্তু এর মাঝেও ঢুকে যাচ্ছে কিছু সুযোগ সন্ধানী দল।অনেকে বলছে দাবী আদায় করার নামে নাকি বসেছে শয়তানের আড্ডা।

তাদের জন্য বলতে চায়ঃ যেখানে দেশের মানুষ সুবিচারের জন্য আন্দোলন করছে সেটা একটা পবিত্র স্থান।আপনারা ভুলে যাবেন না ,১৯৭১ সালেও মানুষ রুপের কিছু পশু ধর্মের অজুহাতে দেশেকে তোলে দিতে চেয়ে ছিল ঐ পাকিস্তানিদের হাতে। আজ ২০১৩ সালে ঐ নরপশুদের বাচানোর পাঁয়তারা করে ছগুদের খাতাই নিজের নাম লিখাবেন না ।দেশটা আমার,আপনার আমাদের সবার।কোন ভাল কাজে সাহায্য না করেন কিন্তু পিছে তার ক্ষতি করবেন না।

এইটাই হইত আমাদের গর্জে উঠার আরেকটা সুবর্ণ সুযোগ , আসুন সবাই মিলে দেশের ,দেশের সাধারন মানুষের পাশে দাড়াই। উপকার না করতে পারি কিন্তু অপকার করব না এই শপথ করি।

শেষ কথা!আমি আজ নিজেকে বড় বেশি অসহায় বোধ করছি ,কেননা আমি একজন বাংলাদেশি হয়েও আজ শাহাবাগ মোড়ের(প্রজন্ম চত্বরে)আন্দোলন কারিদের একজন হতে পারলামনা ।:((
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×