somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সেই লাস্ট বেঞ্চের ছাত্র !

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস সিক্সে/ সেভেনে থাকা কালিন সময়ে আমার এক সহপাঠী একটা ম্যাগাজিন আমাকে দিয়ে বলল "দেখ অমুক পৃষ্ঠাই আমার গল্প ছাপা হয়েছে " ।
আমি গল্পটা পড়েই এক গাল হেসে উওর দিলাম"দোস্ত কি লিখছিস ইতা ,
এইডা কোন কাহিনী অইছে ?আমার কাছে এর চেয়ে বহু ভালা ভালা গল্প আছে"

শুভ বলল" দেখ এই ম্যাগাজিনে আমাদের ক্লাসের আর ৩ জনের গল্প আছে । "

আমি পড়লাম এবং মনে মনে ভাবলাম 'এই রকম গল্পত আমি প্রায় সময় লিখি'

একদিন সাহস করে ঐ প্রকাশকের সেন্টারে গেলাম । তার সাথে আমার কথোপকথন
স্যার{প্রকাশক এবং কোচিং সেন্টারের শিক্ষকঃ নাম কি ?
আমিঃ নাম আমার স** ।
স্যারঃ কেন আসছ?
আমিঃআমার এক বন্ধুর একটা গল্প আপনাদের ম্যাগাজিনে ছাপা হয়েছে , আমি এমন কিছু গল্প লিখে এনেছি ।
স্যারঃ কোন স্কুলে পড় ? কোন ক্লাস আর রোল কত ?
আমিঃভৈরব কে,বি পাইলট হাই স্কুলে, ক্লাস সিক্সে , স্যার আমার রোল ৪৩ ।
স্যারঃ তুমি লিখা আনছ? আনলে রাইখা যাও আমি পরে তোমারে খবর দিব ।

খবর ? আহাহহাহাহাহহাহাহা ! :D :P :D

খবর অবশ্য পেয়েছে, বন্ধুর মুখ থেকে পাওয়া খবরটা ছিল এই রকম "দোস্ত স্যার না করছে । কারন তোর রোল নং ৪৩ । ম্যাগাজিনে ১ থেকে ১০ এর ভিতর রোল না থাকলে লিখা ছাপে না । "

ঐ বয়সে আমি বুঝতে পেরেছিলাম প্রতিভা দিয়ে কোন লাভ নাই । আসল প্রতিভা হল ভালো রেজাল্ট করা ,কিন্তু এইটা আমি কোন দিন করে পারিনি । আমি ক্লাসের প্রথম বেঞ্চে বসতে লজ্জা পেতাম , পড়া পারতাম না , দুষ্টের সেরা দুষ্ট ছিলাম।

তারপরও আমি গল্প লিখতাম , লিখা শেষ হলে ঐ পাতা ছিঁড়ে গোল করে বল বানিয়ে
ফুটবল খেলতাম। কাউরে দেখাতাম না , দেখলেই বলবে "কাজের কাজ নাই আজাইরা খালি পাকনামি । যেই টাইমে গল্প লিখিস এই সময়ে একটা রচনা মুখস্ত কর কাজে দিব"

তখন থেকেই আমি হুমায়ূন স্যার , আনিসুল ,মিলন স্যার এর লিখা উপন্যাস পড়তে শুরু করি ।
স্কুলের পাঠ্য বই ছাড়া আমার সামনে যা এসেছে তাই আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি । এল রন হার্বাডের "ডায়েগনেস্টীক ",সেক্সপিওরের গল্পের এর মত রস হীন বই পর্যন্ত ঐ বয়সে মন দিয়ে পড়েছি ।


আজ আমি জুকার কাকার ফেসবুকে লিখি । কোন প্রকার পরিকল্পনা ছাড়াই লিখি । মাথাই যা আসে তাই লিখি । অনেকেই ইনবক্স করে বলে "ভালো লিখ , সুন্দর লিখ ইত্যাদি"

আমি হাসি আর চিন্তা করি "আমার লিখার পরিবর্তন খুব একটা ঘটে নি । ঐ ৫ বছর আগে যেমন লিখতাম আমি এখনও তেমনি লিখি শুধু একটাই পার্থক্য ,তখন ক্লাসের রোল দিয়ে আমাকে বিচার করা হত আর এখন আমার লিখা পড়ে আমাকে বিচার করা হয় "।

ধিক্কার জানাই তোমাদের শিক্ষা ব্যবস্থার যেখানে রোল দিয়ে ছেলেদের মেধার বিচার করা হয় ।শুধু মাত্র প্রথম বেঞ্চে চশমা পড়ে বসে থাকা ফার্মের মুরগী গুলিই প্রতিভার অধিকারী, আর আমরা সব আকাইম্মার দল ?
আজ ঐ ক্লাসের ১০৯ জন ছাত্র-ছাত্রি গুলির মাঝে এমন একজন কি আছও যে এই "নষ্ট কাকের" সাথে বসে বিষয় বস্তু ছাড়া কিছু ফালতু গল্প লিখতে পারবা?

আমি জানি নাই , কেউ নাই । এখন সবাই কলেজের মোটা মোটা বই গুলি থেকে বিদ্যার্জনে ব্যাস্ত।
আর আমি ? আমার নিজের পৃথিবীতে নিজের মত করে বেঁচে আছি , লিখছি ,পড়ছি আর তোমাদেরকে আকাইম্মার ট্যাগ লাগিয়ে দিচ্ছি ।


আমার লিখাটা যারা এত ক্ষণ যারা মন দিয়ে পড়েছেন তাদের বলছি "আপনার ছাত্র, ভাই কিংবা সন্তান সে যদি লাস্ট বেঞ্চের ছাত্রও হই কোন সমস্যা নাই । তাকে বুঝতে চেষ্টা করুন , তার ভিতরের বেপারটা খুঁজতে থাকুন , মত প্রকাশের অধিকার দেন , তাকে স্বাধীন ভাবে তার কাজ করতে দিন সফলতা পাওয়া সময়ের বেপার মাত্র।

আমি চায় না আর কোন ছেলে/মেয়ে আমার মত আকাইম্মা/ফেল্টূস /বলদ ট্যাগ নিয়ে বেড়ে উঠুক এই সমাজের নোংরা পরিবেশে ।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×