মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইভ টিজিং
চলতি বছরে ইভ টিজিংয়ের কারণে আত্মহত্যা করেছে ২২ জন তরুণী। সর্বশেষ প্রাণ দিলেন সিরাজগঞ্জের মেধাবী ছাত্রী রূপালী রানী। আর ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকারও হচ্ছেন অনেকে। সমপ্রতি পাওয়া এ জরিপ অনুযায়ী, দেশে ৬৫ থেকে ৭০ শতাংশ ইভ টিজিংয়ের ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে। এক্ষেত্রে একেবারেই নিরাপদ নয় ১০ শতাংশ নারী শিক্ষার্থীরা।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে দেশে উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৩৮ জন। এরমধ্যে মে মাসে ১৬, জুনে ২৭, জুলাইয়ে ৩১, আগস্টে ২৮ এবং সেপ্টম্বরে ৩৬ জন বখাটেদের হামলার শিকার হয়েছেন।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে কোন নারীই রাস্তা ও কর্মস্থলে নিরাপদ না। আমাদের বর্তমান আইনের ইভ টিজিংয়ের শিকার কেউ আত্মহত্যা করলে অপরাধীর শাস্তি কি হবে তা স্পষ্টতা না থাকায় দিন দিন এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। তিনি এজন্য আইনের সংস্কার এবং আরো কঠোর করার কথা বলেন এবং যারা অপরাধী তাদের বিরদ্ধে কঠোর ব্যবন্থা নেওয়া হবে বলে জানান।
ইভ টিজিং প্রতিরোধে সরকার মোবাইল কোর্ট বসানোর চিন্তা করেছে বলে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বর্তমান আইনে ইভটিজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান না থাকায় দণ্ডবিধি ৩০৯ ধারা মোবাইল কোর্টের অন্তর্ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ের সম্মতি ইতিমধ্যে চাওয়া হয়েছে। খুব শিগগিরই এটি মোবাইল কোর্টের আওতায় এনে ইভটিজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ইভটিজিং প্রতিরোধে সময় উপযোগী আইন নেই। নতুন আইন করে সামাজিক এ অপরাধ প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, পরিবার থেকেই ইভ টিজিংয়ের বিষয়ে সচেতন করা দরকার। ইভটিজিংয়ের ক্ষেত্রে অভিযুক্তদের সঙ্গে অভিভাবকদেরও আইনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।
বাংলাদেশের মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে ইভ টিজিংয়ের ঘটনা ঘটেছে ৭৮টি। এ বছর আগস্ট পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৩টিতে। গত বছরের তুলনায় এর গড় বেড়েছে ৩৯.৬ ভাগ হারে। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম শীর্ষ নিউজ ডটকমকে বলেন, সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে মূল্যবোধের অবক্ষয়ই এর প্রধান কারণ।
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে, এ বছর (২ নভেম্বর পর্যন্ত) বখাটেদের উৎপাত ও উত্যক্তকরনের প্রতিবাদ করায় খুন হয়েছে ১০ জন পুরুষ ও ২ জন নারী, লাঞ্চিত হয়েছে ১৬৬ জন নারী, প্রতিবাদ করায় লাঞ্চিত হয়েছে ৭৭ জন পুরুষ, আত্মহত্যা করেছে ২৬ জন নারী ও ১ জন বাবা।
ইভ টিজিংয়ের বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, এ মুহূর্তে দেশের অবস্থাটা ভয়াবহ। ৮ মাসে ২০ জন কিশোরীর আত্মহত্যা এবং ৩৫৩টি ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে সেটাই প্রমাণ করে। এ অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে আমরা মহিলারা বেশিদিন সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারব না।
নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবীর বলেন, পূর্বের ইভ টিজিংয়ের ঘটনায় অপরাধী শাস্তি না পাওয়ায় অন্যরা উৎসাহী হচ্ছে ইভ টিজিং করার ক্ষেত্রে। তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে এ অবস্থার সৃষ্টি হতো না।
তিনি আরো বলেন, অপরাধীরা হত্যাকে নিছক দুর্ঘটনা বলে প্রচার করার চেষ্টা করছে। ময়না তদন্তেও ডাক্তার মৃত্যুর কারন দুর্ঘটনা বলেছেন। এটা খুব উদ্বেগ জনক। ময়না তদন্তের সাথে সংশ্লিষ্ট ডাক্তারের এ ধরনের অতি উৎসাহী মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশ দন্ডবিধির ৫০৯ ধারায় যৌন হয়রানির ব্যাখ্যা স্পষ্ট করে সাজা বৃদ্ধি করতে হবে।
দীপন নন্দী: গণমাধ্যম কর্মী।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।