বার বার সতর্কীকরন সত্বেও সামহোয়ারইনের প্রতি অশালীন মন্তব্য ও হুমকি অব্যাহত রাখায় গাঁন্ধিপোকার ব্লগকে আজকে সাসপেন্ডেড করা হয়েছে।
কিন্তু এরপর ওই একই ব্যক্তি বিভিন্ন নিক অবলম্বন করে বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। এইসব নিকদের প্রথম পাতায় পোষ্ট করাতে বিরত রাখা হয়েছে। আশা করব ওই ব্লগার অন্য ব্লগে অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকবেন এবং নিজের ভুল বুঝতে পারবেন।
আর যারা এইসব নিকের অশালনি মন্তব্যে বিরক্ত ও বিব্রত হয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ:
1) আপনারা উক্ত নিকগুলোকে আপনাদের ব্লগে মন্তব্য করা থেকে ব্যান করবেন এবং মন্তব্যগুলো মুছে ফেলবেন। আপনারা চাইলে রাখতেও পারেন বা ব্যান নাও করতে পারেন।
2) আপনাদের প্রতি ব্যক্তিগত আক্রমন করা হলে অতি সত্বর রিপোর্ট করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


