১. পোস্ট মনিটর করুন: আপনি কোন পোস্টে মন্তব্য করে লাস্ট ভিজিট করার পর থেকে ঐ পোস্টে যে কয়টি নতুন মন্তব্য হয়েছে তার সংখ্যা এবং ঐ পোস্টের লিংক লগইন করার পর আপনার নিজস্ব ব্লগে “মন্তব্যকৃত পোস্টসমূহ” নামে একটা আলাদা সেকশনে দেখতে পাবেন । এভাবে আপনি আপনার কমেন্টকৃত সর্বোচ্চ ২০টি পোস্টের মন্তব্যসমূহ ট্র্যাক ব্যাক করতে পারবেন ।
যদি কোন পোস্টের মন্তব্যসমূহ আর ট্র্যাক ব্যাক করতে না চান তাহলে “মন্তব্যকৃত পোস্টসমূহ” সেকশনে সেই পোস্টের টাইটেলের পাশে “আনসাবস্ক্রাইব” লেখা যে লিংকটি আছে সেখানে ক্লিক করুন ।
কোন পোস্ট ট্র্যাক ব্যাক করবেন কি করবেন না তা মন্তব্য করার সময়েই বলে দিতে পারেন । মন্তব্য করার সময় “পোস্ট মনিটর কর” নামে যে চেকবক্সটা আছে সেটা ডিসিলেক্ট করে দিলে সেই পোস্টটি আর আপনার “মন্তব্যকৃত পোস্টসমূহ” এর তালিকায় সংযুক্ত হবে না। লক্ষ্য রাখবেন যে “পোস্ট মনিটর কর” এই চেকবক্সটি বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকে,তাই কোন পোস্টে আপনার করা মন্তব্য ট্র্যাক ব্যাক করতে না চাইলে চেকবক্সটি ডিসিলেক্ট করে দিয়ে মন্তব্য প্রকাশ করুন ।
২. পোস্টে পেজফ্লেক্স মডিউল যোগ করুন: এখন থেকে আপনি পোস্ট করার সময় আপনার পছন্দানুযায়ী যে কোন পেজফ্লেক্স মডিউলও পোস্টে যোগ করতে পারবেন । কিভাবে আপনার ব্লগ পোস্টে পেজফ্লেক্স মডিউল যোগ করবেন তা জানতে এই পোস্টটি ভিজিট করুন ।
৩. ইউটিউব ভিডিও যোগ করুন: এখন থেকে ব্লগপোস্টে চাইলে আপনি সরাসরি ইউটিউব ভিডিও যোগ করতে পারবেন । কিভাবে আপনার ব্লগ পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন তা জানতে এই পোস্টটি ভিজিট করুন।
৪. “সাম্প্রতিক ব্লগ দেখেছেন” এই সেকশনটি আপডেট করে এর সমস্যাটি দূর করা হয়েছে ।
৫. আর. এস. এস. ফিড: ব্লগের প্রথম পাতায় আর. এস. এস. ফিড নামে একটি আলাদা সেকশন রাখা হয়েছে, যেখানে আপনি বাঁধ ভাঙ্গার আওয়াজ এর প্রথম পাতার আর.এস.এস ফিড ইউআরএল পাবেন।
এছাড়াও যেকোন ব্লগারের নিজস্ব ব্লগ পাতায় প্রোফাইল সেকশনের নিচে সেই ব্লগারের নিজস্ব পোস্টসমূহের আর.এস.এস ফিড ইউআরএল পাবেন । ফলে যেকোন আর.এস.এস রিডার ব্যবহার করে অতি সহজেই আপনি ব্লগে ভিজিট না করেই আপনার পছন্দানুযায়ী নতুন পোস্টসমূহ পড়তে পারবেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৭ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




