somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !!

০৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাদের ব্লগে একটি বিষয়কে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমতবস্থায় প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে, আমাদের প্রথম পাতায় দেয়া পোস্টগুলিতে কিছুটা হস্তক্ষেপ করতে হচ্ছে বলে আমরা দুঃখিত।

আমারা আবারো মনে করিয়ে দিতে চাই যে, আমরা কারো কন্ঠরোধের পক্ষপাতি না, কিন্তু যদি কেউ ব্লগের সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ করে তাদের বাক-স্বাধীনতার অপব্যাবহার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।

নীতিমালা জঘন্যভাবে ভঙ্গের কারণে কিছু ব্লগারের বিরুদ্ধে আমরা কিছু কঠোর ব্যবস্থা নিয়েছি। অনেক ব্লগারের অনুরোধে আমরা আমাদের এই সিদ্ধান্ত পূনঃবিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছি। ২-১ দিনের মধ্যে আমরা এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাবো।

ব্লগের পরিবেশ রক্ষায় আমরা আপনাদের সাহায্য চাই। আমরা ব্লগের ৫টি নীতিমালার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষন করছি:

১ঘ.
প্রথম পাতার উপর নিয়ন্ত্রন:
সামহোয়্যার ইন... হাতে গোণা কয়েকটা সাইট এর মধ্যে একটি যা প্রতিটি ব্লগারকে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দেয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু ব্লগার এই সুযোগের অপব্যবহার শুরু করেছেন। যদিও এখন থেকে আমরা সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ না করলে কোন পোস্ট মুছে না ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সকল শ্রেণীর ব্লগারদের কাছে প্রথম পাতার পরিচ্ছন্নতা, বৈচিত্র ও আকর্ষণ রক্ষার্থে এর উপর আরো নিয়ন্ত্রন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।

২ক.
যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে “কোন সমস্যা” পাতা কিংবা নির্মিতব্য “রিপোর্ট এবিউজ” বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।

২গ.
প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।

২ঙ.
যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।

২ছ.
প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া কোন পোস্ট দেখবার লিংক সম্বলিত পোস্ট আমরা সরিয়ে দিতে পারি ।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
২১১টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×