somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ১৯শে ডিসেম্বর, ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় ব্লগার

আজ ১৯শে ডিসেম্বর, ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার, ২০১৪, বিকেল ৪টায় সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মত এবারও ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরগুলোতে এবং দেশের বাইরেও কিছু কিছু জায়গায় বাংলা ব্লগাররা দিনটি একযোগে উদযাপন করবেন। এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে।

৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের জন্য পোষ্টার এবং লিফলেট ছাপানো হয়েছে এবং ঢাকা সহ দেশের নানা প্রান্তে সেগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রচলিত গণমাধ্যমে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস নিয়ে প্রবন্ধ, নিবন্ধ প্রকাশের কাজটিও অব্যহত রয়েছে। আমন্ত্রণ রয়েছে ব্লগারদের অংশগ্রহণে রেডিও এবং টিভি অনুষ্ঠানেরও। বাংলা ব্লগ দিবসকে ঘিরে ব্লগারদের প্রবল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে। দেশের ও বিদেশের বাংলা ব্লগাররা ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উদযাপনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

আজ ব্লগ এবং ব্লগার এই শব্দ দু'টির বিশেষ মান তৈরী হয়েছে, একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। নানান সামাজিক মঙ্গলে, জাতিয় স্বার্থ রক্ষায়, সামাজিক অন্ধকার বিমোচনে ,মানবিকতায় বাংলা ব্লগাররা একত্রিত হয়ে এক অনন্য উদাহরণ তৈরী করেছেন যা বিশ্বের অন্যন্য ব্লগ পরিমন্ডলে দেখা যায়নি। বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে। এই ধারা অব্যহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।

এবারের প্রতিপাদ্য বিষয় থাকছেঃ
'যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা'

এবারে অবুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
অধ্যাপক আনিসুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ।

আলোচনায় থাকছেনঃ ডঃ ফাহমিদুল হক, সহযোগী অধ্যপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সামাজিক গণ যোগাযোগ বিশেষজ্ঞ। সাথে আলোচনায় অংশ নেবেন উপস্থিত ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ।

অনুষ্ঠান স্থলঃ আরসি মজুমদার মিলনায়তন, (লেকচার থিয়েটার বিল্ডিং) ঢাকা বিশ্ববিদ্যালয়।


সময়ঃ বিকেল ৪টা।

আজকের এই আয়োজনে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আনন্দময়, সফল ও গুরুত্বপূর্ণ করে তুলবে।

বিনীত,
সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটি
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
৬৭টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×