somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে

১১ ই জুন, ২০১৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট
সামহোয়্যারইন ব্লগে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গেঃ

ব্লগ ব্যবহারের এই সাময়িক বিড়ম্বনার জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, গত বেশ কিছুদিন ধরে কতিপয় মেধাবী প্রোগ্রামার আমাদের সাইটে বার বার অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করেছেন। এই ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্য সম্ভাব্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহন করেছি এবং আরো বেশ কিছু শক্ত নিরাপত্তা ব্যবস্থা সাইটে যুক্ত হতে যাচ্ছে। যদিও এই কাজটি সম্পন্ন করার জন্য আমাদের আরো বেশ কিছুটা সময় প্রয়োজন ছিল কিন্তু আপনাদের সকলের আগ্রহ ও সমস্যার কথা বিবেচনা করে আমরা গতকালই সাইটটি ‘লাইভ’ করে দিয়েছি। এর ফলে অনেককেই স্বাভাবিক ব্লগিং সুবিধা পেতে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

যেহেতু আমরা আমাদের সাইটের বেশ কিছু অংশকে নতুন ভাবে ঢেলে সাজাচ্ছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করছি, সেহেতু নিরাপত্তাজনিত কারনে ‘ইমোটিকন’ ফিচার ও যে কোন স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার সাময়িক ভাবে বন্ধ রেখেছি। উল্লেখ্য যে সকল ড্রাফটকৃত পোস্টের কন্টেন্ট হিসেবে ইমোটিকন বা যে কোন স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেই সকল পোস্ট সাময়িকভাবে প্রকাশিত এবং আপডেট হবে না। আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্লগের সকল স্বাভাবিক সুবিধা দ্রুত ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি।

যদি আপনাদের মধ্যে কেউ আমাদের সাইটের নিরাপত্তা সংক্রান্ত কোন পরামর্শ দিতে চান বা কোন খুঁত বা ত্রুটি সম্পর্কে জানাতে চান, তাহলে তা সরাসরি আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। যারা আমাদেরকে এই ধরনের কাজে সাহায্য করবেন, তাদের প্রত্যেকের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো, [email protected] অথবা চাইলে আমাদের ফেসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজের ঠিকানা হলোঃ https://www.facebook.com/somewhereinblog

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

প্রিয় ব্লগার,
আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, গত ৩রা জুন সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে আমরা ব্লগ সার্ভারে বেশ কিছু সমস্যা খুঁজে পাই। প্রাথমিকভাবে সমস্যাগুলোকে খুব একটা গুরুতর মনে না হলেও পরবর্তী অনুসন্ধানে বেশ কিছু ত্রুটি আমাদের চোখে ধরা পড়ে। যেহেতু আমরা আমাদের সার্ভার এবং ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার ব্যাপারটিকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি তাই নিরাপত্তার স্বার্থে তাৎক্ষনিকভাবে সাইটিকে আমরা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হই এবং তখনই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কাজ শুরু করি।

আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকা স্বত্তেও সার্ভারের সম্ভাব্য সকল ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো পুনরায় পরীক্ষা এবং প্রয়োজনীয় আপডেট করার কাজটি করতে প্রায় ১ সাপ্তাহ সময় প্রয়োজন পড়ে। এই সময়টায় অনেকেই ব্লগে বার বার প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন অথবা বিড়ম্বনার মুখোমুখি হয়েছিলেন, আমরা তাদেরসহ সকলের কাছে এই অনিচ্ছাকৃত দেরীর জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যে কোন সমস্যায় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যদি কেউ ব্লগ ব্যবহার করতে গিয়ে কোন সমস্যার মুখোমুখি হন, তাহলে অনুগ্রহ করে আমাদেরকে নিচের ঠিকানায় মেইল করার অনুরোধ রইল। [email protected]



বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৩
১৪৯টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×