somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য বব্স ২০১৬: ডয়চে ভেলের অনলাইন প্রতিযোগিতা শুরু

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তারিখ: ০৪.০২.১৬
সংবাদ বিজ্ঞপ্তি

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা ‘‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’’-এর ১২তম আসর শুরু হয়েছে৷

দ্য বব্স-এর চলতি আসরের জন্য মনোনয়ন জমা দেয়া যাবে আগামী ৩ মার্চ অবধি৷ ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনলাইন প্রকল্পকে মনোনয়ন করতে পারেন http://www.thebobs.com/bengali ঠিকানায়৷ বাংলাসহ ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেয়া যাবে৷ চলতি বছর চারটি ক্যাটেগরিতে ‘জুরি পুরস্কার’ দেয়া হবে৷ এগুলো হচ্ছে ‘সোশ্যাল চেইঞ্জ’ বা ‘সামাজিক পরিবর্তন,’ ‘টেক ফর গুড’ বা ‘প্রগতির জন্য প্রযুক্তি,’ ‘আর্টস অ্যান্ড কালচার’ বা ‘শিল্প এবং সংস্কৃতি’ এবং ‘সিটিজেন জার্নালিজম’ বা ‘নাগরিক সাংবাদিকতা৷’

দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে ডয়চে ভেলের প্রোগ্রাম ডিরেক্টর গ্যার্ডা ময়ার বলেন, ‘‘ভাষা এবং সংস্কৃতির বাধা ডিঙিয়ে আমরা সেই সব সৃজনশীল ব্যক্তিকে স্বীকৃতি দিতে চাই, যাঁরা বাকস্বাধীনতা রক্ষায় এবং উন্মুক্ত সমাজ গড়ায় কাজ করছেন৷’’
দ্য বব্স বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২ মে, বার্লিনে এক সংবাদ সম্মেলনে৷ আর ‘জুরি’ ও বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১৪ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে৷

চলতি বছর দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম, বাংলা ট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইফেক্স, গ্লোবাল ভয়েসেস অনলাইন, ওয়াজা, সত্যগ্রহ, ওয়েবদুনিয়া, গয়া, হোরোমাডস্ক, নভয়ি ভ্রেমিয়া এবং মিডিয়াটাভা৷

যোগাযোগের লিঙ্কঃ
www.thebobs.com/bengali
dw.de/press
facebook.com/dw.thebobs
twitter.com/DW_thebobs

THE BOBS: http://WWW.THEBOBS.COM
PRESS: http://WWW.DW.DE/PRESS
INSIDER BLOG: BLOGS.DW.DE/INSIDER

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
৫২টি মন্তব্য ৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×