somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে মুক্ত হলো সামহোয়্যার ইন ব্লগ: সত্যের জয় হলো...

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় ব্লগার,

অবশেষে মুক্ত হলো নির্দোষ সামহোয়্যার ইন ব্লগ: সত্যের জয় হলো

নির্ভেজাল অন্যায় ও গুরুতর মিথ্যে অপবাদ দিয়ে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে ইন্টারনেটে বিশ্বের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইনকে দীর্ঘ আটমাস বন্ধ করে রাখার পর গতকাল মুক্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রী নিজেই তাঁর ফেসবুক টাইমলাইনে জানিয়ে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পার হলেও এই শুভবোধের জন্যে সকল বাংলা ব্লগারদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে অভিনন্দন এবং অশেষ ধন্যবাদ।

অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আটটি মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ন মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গনতন্ত্র এবং বাংলাভাষাভাষি অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস। সত্যিকার অর্থে ব্লগারা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই সেটা দেশ সহ সারা বিশ্ব জানে। দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তাঁর অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।

আমরা আনন্দিত, অবশেষে নিজেদের ঘরে ফিরতে পারার জন্যে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন মাথা উঁচু রেখেই গণতন্ত্রের চর্চা অব্যহত রাখি এবং স্বাধীনতা ভোগ করার নামে অন্যের কষ্টের বা অসম্মানের কারণ হয়ে না উঠি, ভাষার অপমান না করি। জয় হোক প্রিয় মাতৃভূমির, জয় হোক প্রিয় মাতৃভাষার, জয় হোক মানুষের। সবার জন্যে অশেষ ভালবাসা।

সামহোয়্যারইন বন্ধ থাকা প্রসঙ্গে আগের নোটিস বোর্ডের পোস্ট।
বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে।

সামহোয়্যারইন ব্লগ পুনরায় খুলে দেয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সমুহঃ

যুগান্তর - অবশেষে খুলে দেয়া হল সামহোয়্যার ইন ব্লগ

বাংলা ট্রিবিউন - খুলে দেওয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
বাংলাদেশ প্রতিদিন - ৮ মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যারইন ব্লগ
সমকাল - ৮ মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
জাগো নিউজ২৪.কম - অবশেষে খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
আট মাস পর খুলল সামহোয়্যার ইন ব্লগ
সঠিক সংবাদ - সামহোয়্যার ইন ব্লগ’ খুলে দেওয়া হলেও বন্ধের কারণ অজানা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম- খুলেছে সামহোয়্যারইনব্লগ
চ্যানেল আই - মুক্ত হলো সামহোয়্যারইন ব্লগ
দৈনিক অধিকার - অবশেষে মুক্ত হলো জনপ্রিয় বাংলা প্লাটফর্ম
ঢাকা ১৮ ডট কম - অবশেষে মুক্ত হলো সামহোয়্যারইন ব্লগ
লাইফ২৪ডট কম - খুলে দেয়া হয়েছে সামহোয়্যার ইন ব্লগ
Somewhere In Blog unblocked after eight months

ডয়চে ভেল - আট মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
২৫৮টি মন্তব্য ১৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×