somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে সর্বদা নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সরকার পাবার নূতন ফর্মূলা

০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস্তবে যাই হোক,দেশের মধ্যে যে কোন সরকার সবসময় নিরপেক্ষ,সত্যনিষ্ঠ ও যোগ্যতার সাথে কাজ করবে এটাই উচিৎ এবং দেশবাসীর প্রত্যাশা । তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবীর পেছনে একটাই যুক্তি শোনা যায়,দলীয় সরকার নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ হয়না ,শুধু তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ হয়, ।. তাহলে শুধু নির্বাচনের সময় কেন সকল সময়ের জন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই । এ নূতন প্রস্তাব বাস্তবায়িত হলে, গণতন্ত্র বজায় রেখে,রাজনীতিবিদদের অধিকার সমুন্নত রেখে দেশে সর্বদা নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সরকার প্রতিষঠিত হবে। । এ নূতন দাবী বাস্তবায়িত হবার জন্য নাজানি হুদার মত কিছু নূতন ফর্মূলা দিচ্ছি :-
(ক) জনগণ সংসদ সদস্যদের নির্বাচিত করবে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হল,"জনগণ সকল ক্ষমতার উৎস" এটাও প্রমাণিত হল । "গণতন্ত্র প্রতিষ্ঠা" ও আপ্তবাক্য "জনগণ সকল ক্ষমতার উৎস" এ দুটি phenomenon আমাদের দেশে শুধুমাত্র ভোটের সময়ই দেখা মেলে , অন্য সময় অদৃশ্য থাকে।
(খ) নব-নির্বাচিত সংসদ সদস্যগণ যথারীতি সরকার গঠন করবে। এবং নবগঠিত সরকার যথাশীঘ্রসম্ভব ( ধরুন ৭ দিনের মধ্যে) তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে দিবে । আরেক নির্বাচন আসা পর্যন্ত তাদের নিজেদের ব্যক্তিগত কাজ ছাড়া জনগণ এর জন্য কোন কাজ করার প্রয়োজন হবেনা। তবে তারা ইচ্ছা করলে, এখনকার মত, কাজ না করেও ( অর্থাৎ সংসদে না গিয়েও) বেতনভাতা পেতে পারেন।
রাজনীতিবিদদের চাওয়া-পাওয়া অতীব সামান্য । তারা দুটি মাত্র অধিকার পেলেই সন্তুষ্ট । তাদের একটি অধিকার, উপরোক্তভাবে নির্বাচিত হওয়া,, তারপর মন্ত্রী হওয়া,, টেলিভিশনে নিজেদের তেল-চিক-চিক চেহারা দেখানো, এগোলো অতি সহজেই তারা পেয়ে গেলেন ।
তাদের দ্বিতীয় অধিকার ( তথা চাহিদা ) হল জনগণ এর সম্পদ চুরি করার সুযোগ ও অধিকার ।এবং বমাল বা হাতেনাতে চুরিতে ধরা পড়ে মামলা হলেও সে মামলা রাজনোৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে বলে ঘোষনা পাওয়ার অধিকার । "সর্বদা তত্ত্বাবধায়ক সরকার থাকবে" এ নূতন নিয়মে রাজনীতিবিদদের এ দ্বিতীয অধিকারটি পেতে একটু বেগ পেতে হবে । তবে যারা smart, তারা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার এর উপদেষ্টাদের সাথে লাইন করে তাদের এ দ্বিতীয় অধিকারটিও অর্জন করে নিতে পারে ।
এ নূতন প্রস্তাব জনগণ ও রাজনীতিবিদরা লুফে নেবে। শিশু ও পাগল ছাড়া দেশের আপামর জনগণ এ নূতন প্রস্তাবকে সমর্থন দিবে বলে আমি মনে করি। .
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×