একটি সহজ প্রশ্ন!
১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের সৃষ্টি আজ থেকে প্রায় ২ লক্ষ বছর। আধুনিক হয়েছে প্রায় ৫০০০০ বছরের কম নয়। সেই সময়ের মানুষকে যদিওবা মানুষ বলা যায়না তবে হোমো গণের তাদেরকে তো আর অস্বীকার করেও থাকতে পারিনা। সেইখান থেকে আজকে আমরা সভ্য মানুষ। এখন আমাদের বাইসনের পেছনে পাথরের বর্শা নিয়ে দৌড়ুনো লাগেনা ঠিকিই কিন্তু সকালে সাত নাম্বার বাসের গেটের পা দানীতে একটা পা রাখার জন্যও কম ঝক্কি পোহানো লাগেনা! কিন্তু এই সময়টায় মানুষ আসলে কি চেয়ে এসেছে? কি চাচ্ছে?
আমি নিজেকে প্রশ্ন করেও উত্তর পাইনি। আমরা চাইলেই আগামী ১০০ বছরের মাঝে মানুষ জাতিকে পূরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারি। আমরা কেন বেঁচে আছি? কি আমাদের কাজ? কেন নতুন প্রজন্মকে পৃথিবী দেখাচ্ছি? আমরা কি জানি ও এই বিষাক্ত আবর্জনার তৃতীয় গোলকটিকে পছন্দ করবে? আমরা কেনোই বা নিজেদের সুখের জন্য নতুন একটি জীবনের জন্ম দিয়ে এতো অনিশ্চয়তার ভেতর ফেলে দিচ্ছি? আমরা কি পারিনা মানুষের এই ক্রমবর্ধমান সংখ্যাটাকে কমিয়ে একদম শুন্যের কোঠায় নিয়ে আসতে? তবে কেনোই বা তা করিছিনা? আমরা আসলে কি চাই? আসলে আমরা মানবজাতি কি চায়? আমি বলছিনা আমরা আত্মহনন করে সবাই মারা যাবো, কিন্ত আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কেন পৃথিবী দেখাচ্ছি? পৃথিবী তো তুলনা করলে এতো সুন্দর কোন জায়গাও না। আবার আমরা এখন সেই পশুস্বত্তাতেও নেই শারীরিক চাহিদার জন্যই মানবজাতির ধারা বাড়ীয়েই চলবো। আমরা আসলে কি চাচ্ছি?
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন