রাত ১০ঃ৩০, বিক্রয় ডট কম থেকে একটা পিউরইট কিনে বংশাল থেকে রিক্সা থেকে কলাবাগান যাচ্ছি, একপাশে বিশাল পিউরইট এর কার্টুন আরেকপাশে একটু জায়গায় কোনরকম আসুস ল্যাপটপের ব্যাগটা কোলে নিয়ে বসে আছি। এই রাতে ব্যাস্ত নগরী রাতের খাবারের প্লেটের সামনে বসে আছে। রিক্সা তখন নীলক্ষেত অতিক্রম করলো। পাশে প্রেয়সী থাকলে হয়তো কাধে মাথা রেখে একটু প্রেমের খোজ করতো অন্ধকারের ভাজে। সিটিকলেজেরদিকে এসে আবার একটু কোলাহল, গাড়ির ঝাঝালো ধোয়া ব্যস্ততা চোখে পড়লেও একটু ঠান্ডা বাতাসে নেশার ভেতর থেকে বের করতে পারেনি। হটাঠ পাশে একটা মোটরবাইক, কিছু বুঝে উঠার আগে দেখি আমার কোলের ব্যাগটি তাদের হাতে চলে গিয়েছে! একটু আয়েশে থাকলেও এই বিষাক্ত মানুষে ঘেরা শহরে চুরির ভয়ে ব্যাগের ফিতাটি হাতে আড়মোডা করেই বসেছিলাম। রিং ফিংগারে একটু চোট তখনো বুঝিনি, এতো অল্প সময়ে সব হয়ে গিয়েছিলো গাড়ির নাম্বারপ্লেটের দিকেও তাকাতে পারিনি । তবে স্পষ্ট দেখেছি তাদের । ছেলেদুইটার একজন ফর্সা , গড়নে আমার থেকে রোগা হবে। বাসের কন্ট্রাকটারদের মতো একটি গুন আমারো আছে, মানুষ দেখলে হয়তো বুঝি। দেখে বুঝাই যাচ্ছিলো উচ্চশিক্ষার দুই এক পাতা তাদেরও পড়া। কি এক কারনে যেনো তারা আমার থেকেই টাকা হাতানোর ফন্দি করলো!
আচ্ছা, আমিও তো কষ্টে দিনযাপন করি মাসের শেষের দিনগুলোয়, প্রতিদিন ৭০ টাকায় সকালের নাস্তা, বিকালের খাবার খাই। খাই না খেতে হয়। আমারো ইচ্ছে করে একদিন ভালো খাই, প্রেমিকাকে নিয়ে তোমাদের অন্ধকার খাবারের দোকানে বসি। আমারো টাকার অভাব থাকে। আমিও কষ্টেই দিন কাটাই। কাটাই না ঠিক, সারভাইভ করি। একটা মানুষ এতো কষ্ট করে রোজকার করবে আরেকজন ধারালো ছুড়ি দেখিয়ে সেই টাকা কেড়ে নিবে এমন মানোষীকতা তো মানুষের ভেতর থাকা উচিত না।
সোহাগ ভাইয়ের একটা ভিডীও দেখেছিলাম,সে বলেছিলো মানুষ নাকি ক্রাইম জন্মগত ভাবে করেনা, কিংবা এইটা কোন সাধারন বিহেভিওর ও না। এইটা একটা রোগ। মানোষিক রোগ। এদের আসলে চিকিৎসা দরকার । আমাদের আসলে চিকিৎসা দরকার।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


