৪৭ এ ফুটবল ঈশ্বর
৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু ম্যারাদোনার অন্ধভক্ত। আজ ফুটবল ঈশ্বরের ৪৭তম জন্মদিন। তার উদ্দেশে লেখা এ চিঠি।
প্রিয় দিয়াগো,
৮২ বিশ্বকাপে তোমার খেলা দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু ৮৬তে দেখলাম তোমার যাদু। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই হাত-গোলের পর ম্যাচ শেষে তোমার মোক্ষম জবাব আমায় তোমার প্রতি বিশেষভাবে আকৃষ্ট করে। সে আকর্ষণ তোমার বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের। যদিও ৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারার আগ পর্যন্ত তুমিই ছিলে আমার প্রধান ফুটবলশত্রু। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিরুদ্ধে তোমার সেই এক মুহূর্তের ঝলক আমি আজও ভুলতে পারিনি। এমনকি ফাইনালে জার্মানির বিতর্কিত পেনাল্টিটি পর্যন্ত গায়ের জোরে সমর্থন করেছিলাম। কিন্তু পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে বহু চেষ্টা করেও চাপতে না পারা তোমার সেই কান্না আমাকে হতবিহ্বল করে দিয়েছিল। সেই থেকে তোমার প্রেমে পুরোপুরি মজি আমি। সাফল্য, প্রতিষ্ঠা, জনপ্রিয়তার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেও তুমি তোমার ভেতরের সরল শিশুটাকে মরতে দাওনি। মহান শিল্পী না হলে কী এটা সম্ভব! এরপর ৯৪ এ আমেরিকা বিশ্বকাপ। কত দুর্নাম, কত সমালোচনা তোমাকে নিয়ে, কিন্তু তুমি আমার বুক জুড়ে রয়েছো শ্রদ্ধার আসনেই। আর রাজিনৈতিক মতাদর্শ, ক্যাস্তোর সঙ্গে বন্ধুতা, আমেরিকার বিরোধীতা, চে'র উল্কি আঁকা সেই সব নাই বললাম।
তোমার জন্মদিনে একগুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন