সকালের রোদ চোখে পড়তেই ঘুমটা ভেঙ্গে যায় ।বিছানা ছেড়েই ছুটে যাই বারান্দায়, চোখ মেলে দেখি নীল আকাশ, সবুজ গাছ ,হলদে রোদ আর বুক ভরে নেই মুক্ত শ্বাস ।হ্যাঁ বেঁচে আছি।আরও একটা দিন ।আমার জীবন ঘড়িটা চলছে টিক টিক করে। যে কোন সময় হয়ত থেমে যাবে। তাই প্রতিটা দিন যেন অনেক আকাঙ্খিত আমার কাছে। আরেকটু বেশি সময় প্রিয় মানুষগুলোর কাছে থাকতে পারব। আরেকটু বেশি সময় তাদের দেখতে পাবো। আলতো করে ছুয়ে দেখি বারান্দার অর্কিড টাকে ।এই স্পর্শের অনুভুতি গুলো আজ আমার কাছে অনেক দামি। বাগানের ঘাস ফুল গুলোকে এখন আমার অনেক আপন মনে হয়। ঘাসের আড়ালে ফুটে থাকা ঐ ফুল গুলো কত অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। ক্ষণিকের জীবন শেষে আবার হারিয়ে যায় সময় স্রোতে । প্রতিদিন মোবাইল টা হাতে নিয়ে বসে থাকি, খুব ইছে করে নীল কে ফোন করতে। ওকে চিৎকার করে বলতে আমার সব কথা। বলতে ইচ্ছে করে "নীল তোর জন্যই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে হয়।" কিন্তু প্রতিবারই ভিতর থেকে কে যেন বলে উঠে " কেন নিজের এই ঘাস ফুল জীবন টা নীলের সাথে জড়াতে চাচ্ছ।তুমিতো চলেই যাচ্ছ । " ঝাপসা চোখে তাকাই নীল আকাশটার দিকে।বেচে থাকতে বড্ড ইছে করে।
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।