রাত ১২ টা কে বলা হয় মধ্যরাত ।এই সময় শহরের রাস্তাগুলো নীরব হয়ে যায়। নিঃসঙ্গ হয়ে জ্বলতে থাকে কিছু সোডিয়াম আলো ।তবে ব্যস্ত রাস্তাগুলোতে তখনো থাকে গাড়ির হর্ন,আর ঘরে ফেরা মানুষের কোলাহল। যদিও গাড়ির ভিড় আর কোলাহলের তীব্রতা দিনের অন্য সময়ের তুলনায় অনেক কম থাকে। মধ্যরাতে ঘরে ফেরা মানুষ আর সুযোগ সন্ধানী অপরাধীরা ছাড়াও আরও এক প্রজাতির মানুষ রাস্তায় বের হয়। এরা উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় হাটে। এইসব মানুষেরা ভাবুক শ্রেণীর। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় ভাবুক শ্রেণীর পুরুষ সদস্য রাই কেবল মধ্যরাতে রাস্তায় উদ্দেশ্যহীন হাটে। ভাবুক শ্রেণীর মেয়েরা মধ্যরাতে বারান্দা বা ছাদে বসে ভাবে। কিন্তু আমি ভাবুক শ্রেণীর একজন মেয়ে সদস্য এবং ঠিক মধ্যরাতে দাড়িয়ে আছি একটা ব্যস্ত রাস্তা আর নীরব রাস্তার মিলনস্থলে। আমার পিছনে ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন,ঘরে ফেরা মানুষের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। আমার সামনে নীরব রাস্তার দুপাশের বেশীরভাগ ফ্ল্যাট বাড়ির জানালার আলো নিভে গেছে। কিছু আলোজ্বলা জানালা দিয়ে দেখা যাচ্ছে কাজ গোছানো গৃহকর্মী কিংবা রাত জেগে পড়া পরীক্ষার্থীদের। হলদে সোডিয়াম লাইট গুলো রাস্তার অন্ধকারকে আরও জমাট করে দেয়। বৃত্তবন্ধী আলোর বাইরে জমাট বাধা অন্ধকার। সেই জমাট বাধা অন্ধকার থেকে হটাৎ এক বৃদ্ধ বের হয়ে আসে। পা টেনে টেনে এগিয়ে যায় ফুটপাথের দিকে। খুব সাবধানে বেছে নেয় তার আজ রাতের ঘুমানোর জায়গাটা। তারপর ঝোলা থেকে একটা চাদর বের করে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এমন নিমিষেই ঘুমিয়ে পড়া লোকটিকে কি একজন সুখী মানুষ বলা যায়?
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।