



১) প্লাস্টিক পেইন্ট। ( ছোট গুলো )
২) প্রয়োজন অনুযায়ী ব্রাশ
৩) স্টেনসিল তৈরির জন্য শক্ত কাগজ
৪) স্পঞ্জ
প্রথমে ডিজাইন পছন্দ করে নিয়ে সেটা পেন্সিল দিয়ে দেয়ালে একে ফেলুন। দেয়ালের নিচের ফ্লোর পেপার দিয়ে ঢেকে দিন যাতে ফ্লোর এ রঙ না পড়ে। চিকন ব্রাশ দিয়ে ডিজাইনটার আউটলাইন একে নিন
এবার ডিজাইন এ ফুল,পাখি এই জাতীয় কিছু থাকলে সেই অনুযায়ী শক্ত কাগজে স্টেনসিল তৈরি করে নিন।
দেয়ালে নির্দিষ্ট জায়গায় স্টেনসিল টা রেখে তার উপরে পছন্দ অনুযায়ী রঙ স্পঞ্জ করুন।তারপর সাবধানে স্টেনসিল টি তুলে ফেলুন।
এবার প্রয়োজন অনুযায়ী ব্রাশ দিয়ে সাবধানে পুরো ডিজাইনটা রঙ করুন এমনভাবে যেন ক্যানভাসে রঙ করছেন।
সাব্ধানতাঃ
১) রঙ এ পরিমানমত অল্প পানি মেশান যাতে রঙ খুব বেশি পাতলা না হয়ে যায়।
২) এমন ডিজাইন পছন্দ করুন যা সাদামাটা এবং সহজ।
৩) ডিজাইন যেন দেয়ালের একপাশ থেকে শুরু হয়।
৪) দেয়ালের রঙ এর সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন এর রঙ নির্বাচন করুন
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





