somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধ এর দিনকাল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা-১ঃ অবরোধের ২য় দিনে সকালে গুলিস্থান এ যাচ্ছি হটাৎ গাড়ি ভাংচুর শুরু।বাসের অধিকাংশই অফিসগামী যাত্রী । সবাই নির্বিকার ভাবে গাড়ি থেকে নেমে হাটা দিল। আমি বুঝতে পারলাম না এই ভাংচুর হরতাল নাকি অবরোধ এর অংশ।তবে এত ভাংচুর এর মাঝেও সবার এমন কিছুই হয় নি ভঙ্গিমায় হেঁটে যাওয়া দেখে বেশ বুঝলাম সব সম্ভবের দেশ বাংলাদেশ।
ঘটনা-২ঃ গতকাল আম্মুকে নিয়ে গেলাম ডাক্তার এর কাছে। বাস থেকে নামার সময় আমি নামলাম কিন্তু আম্মু নামার আগেই সিগনাল দিল ছেড়ে বাস আম্মুকে সহই ছেড়ে দিল। আমার আম্মু যে মহিলা এই অবস্থায় টিয়ার গ্যাস ছাড়াই কেঁদেকেটে লঙ্কাকাণ্ড ঘটাবে এই ভেবে আমি দিলাম উসাইন বোল্ট এর গতিতে দৌড়। ব্যাস্ত রাস্তার সব মানুষ হা করে তাকিয়ে ছিল।তবে আমি সফলতার সাথে পরের সিগনাল এর কাছে গিয়ে সেই বাস থেকে আম্মাহুজুর কে উদ্ধার করে আনতে পেরেছি।যথারীতি উনি কেঁদেকেটে হুলুস্থুল। কিন্তু বাস থেকে নেমে দুই কদম এগিয়ে ভেলপুরি দেখে ওনার আতংকিত অবস্থার অবসান ঘটে। এবং আমরা মা মেয়েতে হাসিমুখে ভেলপুরি খাই।
ঘটনা-৩ঃআজকে যাত্রাবাড়ী থেকে শিকড় বাসে উঠি।গেট লক সিটিং সার্ভিস !!!! কিন্তু কন্ডাক্টর বার বার যাত্রী উঠাচ্ছিল বলে যাত্রীরা জোর করে বাসের গেট আটকে দেয়। এর কিছুক্ষন পরেই বেকুব ড্রাইবার এর বোকামির কারণে তিশা পরিবহনের একটা বাসের পিছনের অংশ এসে বাড়ি খায় বাসের দরজা বরাবর। ফলাফল দরজা ভচকে গিয়ে এমন অবস্থা দরজা আর খোলা যায় না। শেষমেশ রাস্তার একপাশে গাড়ি থামিয়ে সবাই জানালা দিয়ে নামলাম।
দিনে দিনে আমরা এই অবরোধ হরতালেও অভ্যস্ত হয়ে যাচ্ছি। প্রতিদিন মানুষ পুড়ে মরার সংবাদ পড়েও খুব ছোট্ট কোন কৌতুকে হাসতে পারছি। প্রিয় মানুষটি দিনশেষে ঘরে ফিরবে কিনা সেই নিশ্চয়তা নেই তবুও আমরা নিজে ভালো আছি এই সান্তনায় ভালো থাকতে চাই। আমার পরিবারের কেউ আগুনে পুড়ে যায় নি হয়তো ছোটখাটো দুর্ঘটনা থেকে সুস্থ অবস্থায় ফিরে এসেছে । কিন্তু এভাবে আর কতদিন??? কোন একদিন কি আমাকেও হয়তো শুনতে হবে কোন দুঃসংবাদ?? এই আশঙ্কায় কপালে ভাঁজ পড়ে, রাতে হটাৎ ঘুম ভেঙ্গে যায়। তবুও সান্ত্বনা অন্য অনেকের চেয়ে ভালো আছি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×