somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হস্তলিখিত চিত্রকর্ম এবং গীতবিতান - শ্যামা

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি ইন্দ্রমণির হার
এনেছ সুবর্ণ দ্বীপ থেকে--
রাজমহিষীর কানে যে তার খবর
দিয়েছে কে।
দাও আমায়, রাজবাড়িতে দেব বেচে
ইন্দ্রমণির হার--
চিরদিনের মতো তুমি যাবে বেঁচে।

রাগঃ কীর্তন
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



এ কী খেলা হে সুন্দরী,
কিসের এ কৌতুক।
দাও অপমান-দুখ--
মোরে নিয়ে কেন, কেন এ কৌতুক।
নহে নহে, এ নহে কৌতুক।
মোর অঙ্গের স্বর্ণ-অলংকার
সঁপি দিয়া শৃঙ্খল তোমার
নিতে পারি নিজ দেহে।
তব অপমানে মোর
অন্তরাত্মা আজি অপমানে মানে।

রাগঃ পরজ-রামকেলী
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে,
জেনো, প্রিয়ে।
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে,
দূর হয় তার কাছে,
কালিমার 'পরে তার অমৃত সে বরসে।

রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ ঝাঁপতাল
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



হে বিদেশী এসো এসো। হে আমার প্রিয়,
অভাগীর করুণা করিয়ো,এসো এসো।
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
হে হৃদয়স্বামী
জীবনে মরণে প্রভু।

রাগঃ তিলক কামোদ
তালঃ অর্ধঝাঁপ
রচনাকালঃ 1345
রচনাকালঃ 1939
রচনাস্থানঃ শান্তিনিকেতন



হায় হায় রে হায় পরবাসী,
হায় গৃহছাড়া উদাসী।
অন্ধ অদৃষ্টের আহ্বানে
কোথা অজানা অকূলে চলেছিস ভাসি।
শুনিতে কি পাস দূর আকাশে
কোন্‌ বাতাসে সর্বনাশার বাঁশি।
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে
মরণের ফাঁসি।
রঙিন মেঘের তলে
গোপন অশ্রুজলে
বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
সঞ্চিত নীরব অট্টহাসি।

রাগঃ পিলু-ভীমপলশ্রী
তালঃ কাহারবা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও দাও।
ভুলিব ভাবনা পিছনে চাব না,
পাল তুলে দাও, দাও দাও।
প্রবল পবনে তরঙ্গ তুলিল--
হৃদয় দুলিল, দুলিল দুলিল,
পাগল হে নাবিক,
ভুলাও দিগ্‌বিদিক,
পাল তুলে দাও, দাও দাও।

রাগঃ বাহার
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



এসেছি প্রিয়তম, ক্ষমো মোরে ক্ষমো।
গেল না গেল না কেন কঠিন পরান মম--
তব নিঠুর করুণ করে! ক্ষমো মোরে।
কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে।
যাও যাও যাও যাও, চলে যাও।
যাও যাও যাও যাও, চলে যাও।

রাগঃ ভৈরবী
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



তোমার প্রেমের বীর্যে
তোমার প্রবল প্রাণ সখীরে করিলে দান।
তব মরণের ডোরে
বাঁধিলে বাঁধিলে ওরে
অসীম পাপে
অনন্ত শাপে।
তোমার চরম অর্ঘ্য
কিনিল সখীর লাগি নারকী প্রেমের স্বর্গ।

রাগঃ মিশ্র কেদারা
তালঃ দাদরা
রচনাকালঃ 1345
রচনাকালঃ 1939
রচনাস্থানঃ শান্তিনিকেতন



কহো কহো মোরে প্রিয়ে,
আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে।
অয়ি বিদেশিনী,
তোমার কাছে আমি কত ঋণে ঋণী।

রাগঃ গৌড়মল্লার
তালঃ কাহারবা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



বুক যে ফেটে যায়, হায় হায় রে।
তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে
মৃত্যুপিপাসিনীর পায় রে।
ওরে সখা,
মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি
কেন অকালে
পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে,
ওরে সখা।

রাগঃ কাফি-কানাড়া
তালঃ কাহারবা
রচনাকালঃ 1345
রচনাকালঃ 1939
রচনাস্থানঃ শান্তিনিকেতন



কোন্‌ অপরূপ স্বর্গের আলো
দেখা দিল রে প্রলয়রাত্রি ভেদি
দুর্দিন দুর্যোগে,
মরণমহিমা ভীষণের বাজালো বাঁশি।
অকরুণ নির্মম ভুবনে
দেখিনু এ কী সহসা--
কোন্‌ আপনা-সমর্পণ, মুখে নির্ভয় হাসি।

রাগঃ মিশ্র শঙ্করা
তালঃ কাহারবা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



নাম লহো দেবতার; দেরি তব নাই আর,
দেরি তব নাই আর।
ওরে পাষণ্ড, লহো চরম দণ্ড; তোর
অন্ত যে নাই আস্পর্ধার।

রাগঃ তিলক কামোদ
তালঃ কাহারবা
রচনাকালঃ 1345
রচনাকালঃ 1939
রচনাস্থানঃ শান্তিনিকেতন



পুরি হতে পালিয়েছে যে পুরসুন্দরী
কোথা তারে ধরি, কোথা তারে ধরি।
রক্ষা রবে না, রক্ষা রবে না--
এমন ক্ষতি রাজার সবে না,
রক্ষা রবে না।
বন হতে কেন গেল অশোকমঞ্জরী
ফাল্গুনের অঙ্গন শূন্য করি।
ওরে কে তুই ভুলালি,
তারে কে তুই ভুলালি--
ফিরিয়ে দে তারে মোদের বনের দুলালী,
তারে কে তুই ভুলালি।

রাগঃ মিশ্র শঙ্করা
তালঃ দাদরা
রচনাকালঃ 1345
রচনাকালঃ 1939
রচনাস্থানঃ শান্তিনিকেতন



হায় রে, হায় রে, নূপুর
তার করুণ চরণ ত্যজিলি, হারালি
কলগুঞ্জনসুর।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে
রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া
স্মরণ সুমধুর।
তার কোমল-চরণ-স্মরণ সুমধুর।
তোর ঝংকারহীন ধিক্কারে কাঁদে
প্রাণ মম নিষ্ঠুর।

রাগঃ কীর্তন
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



এসেছি প্রিয়তম, ক্ষমো মোরে ক্ষমো।
গেল না গেল না কেন কঠিন পরান মম--
তব নিঠুর করুণ করে! ক্ষমো মোরে।
কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে।
যাও যাও যাও যাও, চলে যাও।
যাও যাও যাও যাও, চলে যাও।

রাগঃ ভৈরবী
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন



এসো এসো এসো প্রিয়ে,
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে।

রাগঃ ভৈরবী
তালঃ দাদরা
রচনাকালঃ আশ্বিন, ১৩৪৩
রচনাকালঃ 1936
রচনাস্থানঃ শান্তিনিকেতন
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×