somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী চাকরী ওরফে গু জব

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিমধ্যেই গুজব উঠেছে যে বিসিএসের প্রশ্ন নাকি ফাঁস হয়েছে। আ জব তো বেশীর ভাগ সরকারী চাকরীই তো গু জব। এই গু জবের জন্য মানুষ এতো পাগল??? বছরের পর বছর ধরে চেষ্টা করে এই গু জব প্রাপ্তির জন্য। দিন নাই, রাত নাই সব সময় পড়া আর পড়া!!!

৮ নাম্বার বাসে যারা কন্ট্রাকটারি করে তারা প্রতিদিন ১০০০ টাকার উপরে উপার্জন করে। সপ্তাহে ৫ দিন ডিউটি দিলে মাসে ২০,০০০। আর গু জবের ২০,০০০ টাকা সেলারি (উপরি ইনকাম ছাড়া) অনেক কিছু।

এই গু জবে ঢোকা যেমন কষ্টের বের হওয়াও তেমনি কষ্টের। মানুষ বৈচিত্র্য খুজে, কর্ম ক্ষেত্রেও মানুষের বৈচিত্র্যতা মানুষকে দক্ষ করে তুলে। ৫০ বছর ধরে একই ফিল্ডে কাজ করা অথবা ঐ ফিল্ডেই প্রোমোশন হওয়া অনেকটা একঘেয়েমি ছাড়া কিছুই না।

গু জবে আপনার জন্য নির্ধারিত চেয়ারে একটা অন্য শিক্ষিত মানুষকে বসালেও সেও আপনার কাজ করতে পারবে। অর্থাৎ আপনার এমন কোন বালের দক্ষতা নেই যা দিয়ে আপনি ঐ চেয়ারটির শোভা বর্ধন করবেন। রুটিন মাফিক কিছু কাজ আর কলমের খোঁচা যেকোনো শিক্ষিত মানুষই মারতে পারে।

কর্ম ক্ষেত্রে বৈচিত্র্যতা অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করে। আপনি একটা জব থেকে আরেকটা জবে তখনই শিফট করবেন যখন সেই জবটি আপনাকে বেটার ফ্যাসিলিটি এবং বেটার সেলারি দিবে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে করতে আপনার দক্ষতা বাড়বে, যেখানে গু জবে একই পরিবেশে অফিসে আসা ও যাওয়া এবং মধ্যের সময় গুলো বোরিং আড্ডা দিয়ে আপনার সময় কাটবে।

যারা চেলেঞ্জিং তারা কখনই গু জব করে না। বরং যাদের চ্যালেঞ্জ নেবার সামর্থ্য নেই, যারা নিরাপদ ভবিষ্যতের অন্বেষণ করে তারাই এই গু জব করার স্বপ্ন দেখে। যদিও বাস্তবতা হল আমাদের দেশে দ্বিতীয় ধরনের মানুষিকটার মানুষই বেশী।

গু জব করা অবস্থায় ব্যাক্তি স্বাধীন ভাবে তার মত প্রকাশ করতে পারে না। সরকারের বিরুদ্ধে কিছু বলার অধিকার থাকে না তার। সরকারের সকল অন্যায় অত্যাচারও সে মুখ বুঝে সহ্য করতে বাধ্য হয়। প্রচলিত সমাজের চিন্তার বাইরে গু জব করা ব্যাক্তি তার চিন্তাকে কখনই প্রকাশ করতে পারে না। এই কারনেই তসলিমা নাসরিন এই গু জব ছেড়ে দেন। গু জব করা ব্যাক্তির সভা সমিতি সংগঠন করার অধিকারও শর্ত শাপেক্ষ।

অনেকেই বলেন যারা এতো প্রতিযোগিতার মধ্যে নিজেকে প্রমান করে তারা আসলেই মেধাবী। কিছু গদবাধা অবজেক্টিভ ও প্রশ্ন পড়ে মেধাবী কতটা হওয়া যায় তা বিতর্কিত তবে চাকরী পাবার ২ মাস পর থেকেই ঐ মেধাবী তার মেধা হারানো শুরু করে। ২ বছর পর তার মেধা সে যে কিছুই দেখাতে পারবে না এ বিষয়ে আমি নিশ্চিত। আপনি কাকে মেধাবী বলবেন, যে অফিসে বসে ২ টা কলমের খোঁচা মারে তাকে না যে বাসের প্রত্যেকটা যাত্রী কোথায় নামবে উঠবে তা হিসেব রেখে সঠিক ভাড়া আদায় করে তাকে???

আমি এই গু জবকে কখনই পছন্দ করি না। তবে আমার বাবা মার স্বপ্ন তার ছেলে একটি গু জব করুক। বিয়ার বাজারেও গু জব করা বলদ ভালো দামে জবাই হয়।

তবে লজ্জার কথা আজকে আমি প্রস্তুতি ছাড়াই এই গু জবের পরীক্ষা দেই। মা আমাকে ইমোশনাল ব্লাকমেইল করে (তার স্বপ্ন, তার আশা, তার আকাঙ্ক্ষা ……) পরীক্ষা দিতে বাধ্য করে। এই বৃষ্টিতে একেবারে সকালে ঘুমেকে গুম করে গু জব নিয়ে কামড়া কামড়ি করতে আমিও গেছিলাম। প্রশ্ন বেশ সহজ এসেছে। আমি যেগুলো পারি না সেগুলোও ভরাট করছি (গোল্লা ভরাট করতে আসলেই খুব মজা)। নেগেটিভ মারকিং করে যা ফলাফল আসবে তাতে মা কে যেন আমি বলতে পারি যে মা আমি চেষ্টা করেছিলাম।
কারো কর্মানুভুতিতে আঘাত করে থাকলে দুঃখিত।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×