somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দু বালিকা ধর্ষণ ও ধর্মান্তরের প্রতীবাদে ঢাকায় মানববন্ধন।

০৫ ই জুন, ২০১৩ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ক্লাস ফাইভে এ প্লাস পেয়েছিলো মেয়েটি। দুর্ভাগ্যবশত সে জন্মগত ভাবে হিন্দু। মেধাবী এই মেয়েটিকে গত ৬ এপ্রিল থেকে ধর্মের নামে এক দুঃসহ বর্বরতার শিকার হতে হয়। ওই দিন বিদ্যালয় থেকে ফেরার পথে অপহৃত হয় সে। পরে তাকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে কথিত বিয়ের নামে চক্রটির এক সদস্য তাকে আটকে রেখে ৫৫ দিন ধরে ধর্ষণ করে। অবশেষে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

চকরিয়া উপজেলার কোনাখালী গ্রাম থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। উদ্ধারের পর থানায় সাংবাদিকদের কাছে এই বর্বর কাহিনী শোনায় ছাত্রীটি। এ সময় টঙ্গী থানা পুলিশের সঙ্গে আসা ছাত্রীটির মা-বাবা উপস্থিত ছিলেন। তবে অপহরণকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ছাত্রীটি জানায়, তার কাছে হিন্দু ধর্মই এখনো শ্রেষ্ঠ ধর্ম।

অপহরণকারীরা কোনো কাগজে স্বাক্ষর না নিয়েই পাঞ্জাবি পরা এক মোল্লা ডেকে এনে কলেমা পড়িয়ে আয়েশা বেগম নাম দেয়। যদিও কলেমা কী জিনিস এর কিছুই বুঝতে পারেনি শিশুটি। তৎক্ষণাৎ তাকে অপহরণকারী দলের এক সদস্য মানিকের সঙ্গে পাতানো বিয়ে দেওয়া হয়। ছাত্রীটির অভিযোগ, ৬ এপ্রিল অপহরণের পর ৭ এপ্রিল থেকেই তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করেছে মানিক। এ ছাড়া অপহরণকারীদের আরো কয়েকজন তাকে ধর্ষণ করার চেষ্টা করে।”

খুব অবাক হই যখন এই ধরনের কোন ঘটনা পত্রিকার পাতায় দেখতে পাই। সম্ভবত কিছু দিন পরে আবার নতুন ইস্যু আসবে হারিয়ে যাবে এই ধর্মান্তর ও ৫৫ দিনের অমানুষিক নির্যাতনের কথা গুলো। আমরাও কিছু দিন সুশীলের মত সমালোচনা করে চুপ করে যাবো আর ওদিকে আবার ধর্ষিত হবে নির্যাতিত হবে নতুন কেউ। শুধু কি আমরা ধর্ষকের শাস্তি দাবী করেই দায় সারবো? হ্যাঁ, ধর্ষকের সরবচ্চ শাস্তি আমরা দাবী করতেই পারি কিন্তু তাতেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে???

মানুষের মানবিকতার বিকাশ না ঘটলে, মানুষ বিবেক দিয়ে পরিচালিত না হলে শুধু শাস্তিই কি এগুলোর প্রতিরোধ করতে পারবে? আমাদের পারিপার্শ্বিক সমাজ, সমাজের বাস্তবতা, সমাজের ধর্ম ব্যাবস্থা, সমাজ এবং সমাজের ধর্ম থেকে সৃষ্ট দীর্ঘ দিনের পুরুষতান্ত্রিক প্রভুত্ব বিস্তারকারী মানুষিকতা কি এর জন্য দায়ী নয়? আমাদের কি আর কিছুই করার নেই ঘৃণা প্রকাশ করা ছাড়া??? এই ঘৃণা প্রকাশের মাধ্যমেও যদি মানুষের মধ্যে মানবিকতার উন্মেষ ঘটাতে পারি তাতেই আমরা সফল হব।

আগামী শুক্রবার ৭ জুন বিকাল ৪ টায় আমরা একত্রিত হব শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে। সেখানে মানব বন্ধনে অংশগ্রহণ করবো আমরা। না কোন একক সংগঠনের ব্যানারে নয়, না কোন জাতি ধর্মের ব্যানারে, মানুষ হিসেবে অমানুষিক এই কর্মকে ঘৃণা জানাতে আমরা ব্যাক্তিগত ভাবেই সবাই উপস্থিত থাকবো। যে যার মত প্ল্যাকার্ডে লিখে নিয়ে আসবেন মনের কথা। মানবিকতার চরম বিকাশের মাধ্যমেই মানবতার জয় হোক।
আর নয় ধর্ষণ,
জেগে উঠুক মানবতার দর্শন।

ফেসবুক পেজের লিংক
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×