somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের বিরুদ্ধে প্রতীবাদে প্রতিরোধে বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন।

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ যখন ঘুমায়, ধর্ষকরা তখন আবার জেগে উঠে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ধর্ষণ একের পর এক বেড়েই চলছে। ধর্ষকের উত্থিত বিশেষ অঙ্গটির থেকে রক্ষা পাচ্ছে না ১৭ মাসের শিশুকন্যা থেকে শুরু করে ৫৮ বছরের বৃদ্ধা পর্যন্ত। শুধু নারীই নয়, পিছন দিক দিয়ে বকতিয়ার খলজির মত অতর্কিত হামলা করে এরা পরাস্ত করে লক্ষন সেনদের মতো নিরীহ পুরুষদেরকেও। টেলিভিশন ও পত্রিকায় ধর্ষণের খবর গুলো দেখতে দেখতে আমরা এতটাই অভ্যাস্ত হয়ে পড়েছি যে বাংলাদেশে ধর্ষণের খবর এখন খুব সাধারণ একটি ঘটনা। আমরা যুক্তিবাদীরা কেন এই ইস্যু নিয়ে রাজপথে নেমেছি তার কারন বর্ণনার জন্য এই রকম কিছু সাধারণ ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা প্রয়োজন মনে করছি।


১১ বছরের মেধাবী হিন্দু মেয়েকে ৫৫ দিন ধর্ষণ করে ধর্মান্তরিত করে ধার্মিকরাঃ মেয়েটি পঞ্চম শ্রেণিতে এ প্লাস পেয়েছিলো। এই বছরের ৬ এপ্রিল একদল অমানুষ তাকে অপহরণ করে। অপহরণকারীরা কোনো কাগজে স্বাক্ষর না নিয়েই পাঞ্জাবি পরা এক মোল্লা ডেকে এনে কলেমা পড়িয়ে আয়েশা বেগম নাম দেয়। তৎক্ষণাৎ তাকে অপহরণকারী দলের এক সদস্য মানিকের সঙ্গে বিয়ে দিয়ে মুসলমান করা হয়। এই মানিক সহ অন্যরা তাকে ৫৫ দিন আটকে রেখে ধর্ষণ করে এবং পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। বিস্তারিত এখানে



১৭ মাসের শিশুকন্যা কে ধর্ষণের পরে হত্যাঃ ১৭ মাসের বাচ্চাটিকে ধর্ষণ ও হত্যার দায়ে আটক ১৫ বছরের শেখ রকির জবানবন্দী ছিল – “ গত ৪ জুন দুপুরে আমি পানি আনতে ওই বাসায় যাই এবং গোলাম রব্বানীর ১৭ মাসের মেয়ে শিশু উম্মে সালমাকে কোলে করে নিয়ে বসি। অফিসে কোনো লোক না থাকায় শিশুটিকে ধর্ষণ করি। অতিরিক্ত রক্ত ক্ষরণে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে আমি ব্লেড দিয়ে শিশুটির পেট চিরে মৃত্যু নিশ্চিত করি। এরপর লাশ অফিসের ফলস ছাদে লুকিয়ে রাখি। পরদিন দুর্গন্ধ বের হলে ঘটনা জানাজানি হয়। বিস্তারিত এখানে


৩ বছরের বাচ্চাকে ধর্ষণ - মোঃ রবিউল ইসলামের স্ত্রী ৩ বছর বয়সের মেয়েকে পাশের রুমের ভাড়াটিয়া আঃ রাজ্জাকের কাছে রেখে আর এক মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বাড়ি ফাঁকা পেয়ে পাষন্ড রাজ্জাক ওই মেয়েকে ধর্ষণ করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসায় ফিরে এসে মেয়ের কান্নাকাটি দেখে রাজ্জাকের নিকট বিষয় জিজ্ঞাসা করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিস্তারিত এখানে দেখুন


মাদ্রাসা শিক্ষকের লালসার মারা গেছে ৯ বছরের শিশু শিক্ষার্থী গোলাম রাব্বীঃ গরীব বলে তার বাবামা মাদ্রাসায় পড়তে দিয়েছিলো শিশু রাব্বীকে। হুজুরের যৌন নির্যাতনের পরে সে এই ঘটনা তার বাবা মা এর কাছে প্রকাশ করার কথা বললে, হুজুর তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এখানে দেখুন বিস্তারিত

এই ধরনের ঘটনা গুলোর প্রতীবাদে মানুষের মধ্যে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তুলতে ০৭ জুন ২০১৩ শুক্রবার বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতীবাদ সমাবেশ এবং মানব বন্ধনের আয়োজন করে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মানুষের আগমনে আবার জেগে উঠে শাহবাগ। সংগঠনের পক্ষ থেকে ১০০ ধর্ষণ বিরোধী ব্যানার প্রদান করা হয় অংশগ্রহণকারীদের। মাইকে চলতে থাকে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক উন্মুক্ত বক্তৃতা। নিম্নে ধর্ষণের প্রতীবাদে সংগঠনের আয়োজনে সমাবেশ ও মানব বন্ধনের কিছু এক্সক্লুসিভ ছবি দেয়া হলঃ


ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে প্রতীবাদে প্রতিরোধে বিক্ষুব্ধ আমরা। বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন।


বৃষ্টিকে উপেক্ষা করে সুবিশাল মানব বন্ধন।


সংগঠনের পক্ষ থেকে সূচনা বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট গবেষক, লেখক ও উন্নয়ন কর্মী খান আছাদ।


খাটি মুসলিম যুক্তিবাদীদের ইসলামী যুক্তি হল, নারীরা ঠিক মতো পর্দা করেনা বলেই তারা ধর্ষিত হয়। তাদের জন্য এই বক্তব্য –“ নারীর পোশাকের বদলে তোমার মগজের আবর্জনার দিকে তাকাও।” সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে অন্যতম সর্বাধিক শেয়ারকৃত এই ছবিটির মন্তব্য গুলো বেশ মজাদায়ক। মন্তব্য দেখতে ক্লিক করুন


এই ছোট বাচ্চাটিও বৃষ্টির মধ্যে উপস্থিত তার মায়ের সাথে। দাবী “ STOP CHILD ABOUSE. ”


না, এই পোস্টারটা আমাদের উর্বর মস্তিষ্ক থেকে আগত নয়। স্যার পোস্টারটি নিজে বাসা থেকে লিখে এনে দাবী জানিয়েছেন “ ধর্মান্তকরনের সুনির্দিষ্ট নীতিমালা চাই।”


আমাদের দেশে পাশ্চাত্য থেকে এখনও অনেক শালীন পোশাক পড়ে আমাদের মেয়েরা। তারপরও যেসব মুমিন মুসলমানরা মেয়েদের পোশাকের ব্যাপারে জ্ঞান দান করে তাদের জন্য এই বার্তা “ Hey Mumin`s , Don`t tell me how to dress, Tell them not to Rape.


নারীর শরীর তার একান্তই নিজের, তাইতো এই কিশোরীর প্রশ্ন “ My Body My Right. Who you are? ”


নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন নারী উন্নয়ন কর্মী শিপ্রা বোস।


মানুষের মধ্যে জেগে উঠুক মানবতার দর্শন, বন্ধ হোক সকল প্রকার নারী নির্যাতন ও ধর্ষণ। আমাদের সমাজ এখনও সেই মধ্যযুগে আছে, ধর্ষক একজনকে স্বল্প সময়ের জন্য শারীরিক ভাবে ধর্ষণ করলেও আমাদের সমাজ তাকে বিভিন্ন ভাবে আজীবন ধর্ষণ করে। একদিন হয়তো পরিবর্তিত হবে আমাদের ঘুনে ধরা সমাজের মানুষের মন মানুষিকতার, পরিবর্তিত হবে আমাদের লঘু শাস্তি প্রদান করে ধর্ষককে উৎসাহিত করা আইনের। কিন্তু সেই দিনটি কবে??
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×