somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবনে সিনা সম্পর্কে আমার অভিজ্ঞতা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ ডিসেম্বর ২০১৪, রুগী নিয়ে দৌড়াদৌড়ি করছি কয়েকটা টেস্টের জন্য। টেস্টগুলো একেবারেই আর্জেন্ট ছিলো কিন্তু বিজয় দিবস বলে বেশ কয়েকটা ডায়াগনিস্টিক সেন্টারে ঘুরেও সুবিধা করতে পারলাম না। একেবারে সকালেই বের হয়ে ১০ টা বেজে গেছে, টেস্টগুলো খালি পেটে করতে হবে বলে অসুস্থ রুগীকে সাথে নিয়েই দৌড়াতে হচ্ছে এক মেডিক্যাল থেকে অন্য মেডিকেলে। তখন একজন বুদ্ধি দিলো ইবনে সিনায় যেতে, এখানে টেস্টের রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যাবে আবার সবার জন্য ২৫ % ডিসকাউন্ট দেয় তারা।

আমি ইবনে সিনা সম্পর্কে মোটামুটি জানতাম, জামায়াতের এই প্রতিষ্ঠানের বিজয় দিবস পালনের ঝামেলা নেই সুতরং ওখানে গেলে একমাত্র কাজ হতে পারে। ইবনে সিনার প্রধান প্রতিষ্ঠাতা হলেন বিখ্যাত রাজাকার মীর কাসেম আলী। সৌদির টাকায় একে একে গড়ে উঠে ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ওষুধ কোম্পানি, ইবনে সিনা মেডিক্যাল কলেজ। কিন্তু টেস্ট করে রিপোর্ট খুব তাড়াতাড়ি প্রয়োজন বলে অগত্যা চেতনার চেতাচেতি থামিয়ে বাধ্য হয়ে ধানমন্ডি ৯ এর ইবনে সিনায় গেলাম।



সেখানে যেয়ে শুনলাম আলহামদুলিল্লাহ্‌ তারা সবাইকে ২৫% ছাড় দেয়। এই ছাড় হচ্ছে জেনারেল ছাড় আর তাছাড়া আছে কর্পোরেট ছাড়ের ব্যবস্থা যেখানে ৩৫ থেকে ৬০ % পর্যন্ত ছাড় দিতে পারবে তারা। কর্পোরেট ছাড় সম্পর্কে একটু জানতে গিয়েই বুঝতে পারলাম ইসলামী ব্যাংক, নয়া দিগন্তর মতো জামাতি বেশকিছু কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি আছে আপনি যদি সেই কর্পোরেট প্রতিষ্ঠানে চাকুরী করেন তাহলে প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে চুক্তি মোতাবেক ৩৫ থেকে ৬০ % ছাড় পেতে পারেন। যেহেতু ঐ সব কর্পোরেট প্রতিষ্ঠানে চাকুরী করতে হলে আপনাকে জামায়াত শিবির করতেই হবে তাই সোজাসুজি বলা যায় যে আপনি যদি জামায়াত শিবিরের লোক হন তাহলে আপনি এই ডিসকাউন্ট পাবেন।

বললাম, আমি তো ঐ সব প্রতিষ্ঠানে চাকুরী করি না আপনি দেখেন ২৫ % ডিসকাউন্টে কতো টাকা লাগবে। HTSH, CORTISOL, ACTH এই তিনটি টেস্টে তারা আমাকে জানালো ২৫ % ডিসকাউন্ট দেবার পর টাকা লাগবে ২৯৪৬ টাকা। বললাম ঠিক আছে রিপোর্টটা আর্জেন্ট লাগবে কতো তাড়াতাড়ি আপনারা দিতে পারবেন? তারা আমাকে জানালো রাত হবে অর্থাৎ ৮/৯ ঘণ্টার মতো লাগবে রিপোর্ট দিতে। টাকাটা কোন ব্যপার ছিলো না কিন্তু রিপোর্টটা এতো আর্জেন্ট ছিলো যে ৯ ঘণ্টা পরে রিপোর্ট দিলে তা কোন কাজেই লাগবে না। অবশেষে জামায়াতের আখড়া থেকে চলে আসলাম টেস্ট না করিয়েই।

তারপর ধানমন্ডি ২ এর পপুলারে গেলাম আবার চেষ্টা করতে। ওখানে যেয়ে আলো দেখতে পেলাম, ওরা জানালো খুব আর্জেন্ট ভিত্তিতে ৩ ঘণ্টার মধ্যে এই রিপোর্টগুলা দিতে পারবে। আর হিসাব করে জানালো টাকা লাগবে ২৭৩০ টাকা। জিগ্যেস করলাম আপনারা কোন ছাড় দিচ্ছেন? তারা বললো না তো কোন ধরণের ছাড় নেই। অবশেষে পপুলারেই টেস্ট করি এবং ৩ ঘণ্টার মধ্যে রেজাল্ট পাই। আমি তখনও হিসাব মিলাতে চাইছিলাম যে ২৫ % ছাড় দেবার পর ২৯৪৬ টাকা আর কোন ছাড় না দিয়ে ২৭৩০ টাকা ক্যামনে কি?

আসলে জামায়াতি ব্রেইনে সব কিছুই সম্ভব, পরবর্তীতে আরেকটা টেস্ট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি তাহলেই বুঝবেন জামায়াত কি জিনিষ। LAYER NOTE G.B. (বানানটা ভুল হতে পারে, ডাক্তার বন্ধুদের চোখে পড়লে সংশোধন করে দিবেন কাইন্ডলি) নামের একটি টেস্ট করতে ঢাকা মেডিক্যালে লাগে মাত্র ১৫০ টাকা। বেসরকারি যেকোনো মেডিক্যালে এই টেস্টটা করতে ৬০০ – ৮০০ টাকা লাগে আর ইবনে সিনাতে এই টেস্ট করতে লাগে ১২০০ টাকা। জি ভাই ভুল শুনেন নি ১২০০ টাকা, তাও আবার ২৫ % ডিসকাউন্টে নাকি ১২০০ টাকা।

দয়া করে ২৫ % ছাড় দেখে লাফ দিবেন না, আশেপাশে বিবেচনা করবেন। এরা ২৫ % বলে আপনার মতো সাধারণ মানুষকে প্রলুব্ধ করে পকেট কাটছে ওদিকে জামায়াত শিবিরের লোকদের ৩৫ থেকে ৬০ % ছাড় দিয়ে ঠিকই আবার উপকার করছে। এই হচ্ছে জামায়াত আর এই হচ্ছে ইবনে সিনা।
১৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×