সবাইকে উদ্দেশ্য করে বলছি,
শুধু আওয়ামীলীগ, বিএনপি, জামায়েত বলে নয় আপনি যে দলের বা ধর্মের হোন কেন,
দয়া করে কোন উসকানিমূলক বা উগ্রবাদী কোন লিখা বা কথা বলবেন না। অথবা লিখা পড়ে, কথা শুনে রেগে যাবেন না!
আপনি আপনার বিবেক কে ব্যবহার করুন।
ইতিমধ্যে অনেক গুলো প্রান অকালে ঝরে গেছে,আল্লাহ্ জানে আরও হবে কিনা? কার কাছে চাইবো এর বিচার?
আমরা ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আজীবন লড়াই করবো, কিন্তু সেটা হবে শান্তি প্রিয়ভাবে। কাউকে হত্যা বা কারো ঘর, উপাসনালয় পুরিয়ে নয়!
একটি দেশে ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন আদর্শ থাকতেই পারে, সবাইকে একসাথে থাকতে হবে।
আমরা সবাই কারো না কারো পরিচিত জন।
আমরা কেন নিজেদের কে এভাবে হত্যা করবো????????????
দয়া করে কারো কথায় অতি উৎসাহিত হয়ে, না বুঝে, সত্য মিথ্যা যাচাই না করে কিছু করবো না। আপনার জীবনের মূল্য কেউ দিতে পারবে না!
জানতে চাইলে ক্লিক করুন: Nazim Rony
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



