somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি নস্টালজিয়া (By Mehjabin Ahmed Mitul)

০৪ ঠা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ বছর পেরিয়ে গেল!!!!

কত হাসি কান্না,কত বিষাদ,কত দিন ধরে সইলে আমি অবশেষে সুখি হবো জানি না।

তেমনি জানি না কি ভুলে আমি আমার বন্ধুদের হারিয়েছি ,

জানি না কতোদিন পার করলে আমি আবার তাদের ফিরে পাবো ???

কে জানে, হয়তো সবই সময়ের সাথে এমনি করেই পালটে যায়;পালটে যাওয়া লাগে।

শুধু জানি আমি তাদের এখন ও প্রচন্ড ভালবাসি!!!!!

জানি সময়ের স্রোতে তারা আজ অনেক দূরে,যে যার অবস্থানে সমুজ্জল।

কিন্তু তবুও তাদের ভীষণ মিস করি ।

ভুলেই যাই যে তারা আর এখানে নেই।

ঘুম থেকে উঠে চোখ খুললেই আর তাদের দেখতে পাবো না।

কোনো ভুল করলে হাসি মুখে কেউ শুধরে দেবে না।

বোনের মতো মমতায় ,বন্ধুর মতো ভালবাসায় কেউ কাছে টেনে নেবে না।

অসময়ে অথবা মশারি ছাড়া ঘুমিয়ে পড়লে কেউ ডেকে তুলবে না।

কেউ বলবে না, “মিতুল খেতে ইচ্ছে করছে না,খাইয়ে দিবা?”

আমি ও কাউকে খাওয়াতে যেয়ে বলবো না “এতো কম খেতে পারে মেয়েটা !!!!”

কোথায় যেন সব কিছু হারিয়ে গেল।

মাঝ রাতে কারো বেসুরো গলার রবীন্দ্র সঙ্গীত শুনি না কতো দিন !

সে কেমন আছে তাও জানি না ।

কতো দিন হয়ে গেল কেউ পাশে বসে জীবনটাকে চিনতে শেখায় না,

যখন প্রচন্ড মন খারাপ হয়ে যায় আশে পাশের মানুষগুলোর জন্য।

কেউ এখন আর পাশে বসে বলে না যে মানুষের প্রাণটা একান্তই তার নিজের।

কেউ একজন তার বন্ধু হতে পারে,কিন্তু কখনোই তার সর্বস্ব হতে পারে না।

জীবনের পথগুলো আমাকে চিনিয়ে দিতে আর কেউ আসে না।

কয়েক দিন আগে দেখা হয়েছিলো এক জনের সাথে ,নিতান্তই কাক্ তালিয়ভাবে,TSC থেকে ফেরার পথে।

কার্জন হল এর দিকে যাচ্ছিলাম,সাথে আর দুজন ফ্রেন্ড ছিলো ।

হঠাৎ কারা যেনো আমার নাম ধরে চীৎকার করে ডাকলো ।

ফিরে তাকিয়ে দেখি ১টা রিক্সা যাচ্ছে ।

ভাবলাম ভার্সিটির কোনো ফ্রেন্ড,চশমা ছাড়া বুঝতে পারছিলাম না ।

পরে আমার পাশের জন বললো,রিক্সা থেমেছে ।

যখন বুঝলাম কারা, ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম।

অনুভব করলাম সেই বন্ধন এতোটুকু সিথিল হয় নি !!!!!

হওয়া কি ‍সম্ভব ! মনে হয় না ।

আজকের এই দিনে আপনাদের খুব miss করছি



By Mehjabin Ahmed Mitul (Just my another gracious Sister)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×