somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশরের উচ্চ রাজ্যের বালক ফারাও নেফার VS হিকসস এর বালিকা রাজকন্যা মিনটাকা

১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই নোকার মাঝের পথ নেফার অতিক্রম করল এবং একটা তরুণ সিংহের ন্যায় একাসিয়া গাছের শাখা থেকে নামার ন্যায় ভূমিতে নামল ।সে মাধুর্যমন্ডিত ভাবে উঁচু তীরে পদার্পন করল যেখানে মিনটাকা দাঁড়িয়ে ছিল তার প্রায় এক হাতের মধ্যে ।সে সেখানে থামল এবং জানত সবার চোখ এখন তার উপর ।তখন তীরটা হঠাত্‍ নিচে ভেঙ্গে পড়ল ।ভঙ্গুর একখন্ড শুকনো কাঁদা যার উপর সে দাঁড়িয়ে ছিল তা তার পায়ের নিচে ভেঙ্গে গেল ।শেষ মুহূর্তে সে তার বাহু প্রসারিত করল ,ভারসাম্য রাখার চেষ্টা করল তারপর ঝোপের মধ্যে নিচে পড়ে গেল ।



সবাই ভয়ে নিচে তার দিকে তাকাল।মিশরের রাজা কোমর পর্যন্ত ডোবানো নীল নদের আঠালো কালো কাঁদার মধ্যে হতভম্ব অভিব্যক্তি নিয়ে বসে আছে যা দেখে তারা আতংকিত হল ।দীর্ঘক্ষণ কেউ নড়ল না কিংবা কথা বলল না । তারপর হিকসস রাজকন্যা মিনটাকা হেসে উঠল ।মিনটাকা এমনটা করতে চায় নি কিন্তু বিষয়টা তার নিজেকে নিয়ন্ত্রণ করার মত ছিল না ।এটা ছিল এমন একটা ছোঁয়াচে হাসি যে তার বান্ধবীদের কেউ নিজেকে ধরে রাখতে পারল না ।তারা হাসিতে ফেটে পড়ল যা শিকারী ও মাঝিদের মধ্যেও ছড়িয়ে পড়ল ।এমনকি টাইটাও যোগ দিল বাঁধাহীন অট্টহাসিতে ।



এক মুহূর্তের জন্য মনে হল নেফার কান্নায় ভেঙ্গে পড়বে কিন্তু তারপর তার রাগ যা অনেকক্ষণ আটকে ছিল তা ফেটে পড়ল ।সে একমুঠো কালো কাঁদা নিয়ে হাস্যরত রাজকন্যার দিকেছুঁড়ে মারল ।মিনটাকা আনন্দে এতটাই বিভোর ছিল যে ,সে মাথা নিচু করা কিংবা পাশ কাটানো কোনটাই করতে পারল না ।ফলে কাঁদা তার পুরো চেহারায় আঘাত করল ।তার হাসি থেমে গেল এবং চলন্ত কালো মুখোশের মধ্য দিয়ে সে নেফারের দিকে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে রইল ।



এবার নেফারের হাসির পালা ।ঝোপের মধ্যে বসে সে মাথাটা পিছনে হেলে তিরস্কার ভরা হাসি দিয়ে তার হতাশা ও অবমাননা দূরকরল । আর ফারাও হাসতেই পুরো দুনিয়া তার সাথে যোগ দিল ।দাসরা ,মাঝিরা ও শিকারীরা তাদের আনন্দের চিত্‍কার দ্বিগুণ করে দিল ।



মিনটাকা দ্রুত তার ধাক্কা সামলে উঠল এবং তারপর কোন সতর্কবাণী ছাড়াই সে আক্রমণ করার জন্য তীরে নেমে পড়ল ।সে তার সমস্ত শক্তি দিয়ে নেফারের উপর ঝাঁপিয়ে পড়ল ।নেফার এতটাই বিস্মিত হল যে সে একদম নিচে তলিয়ে যাওয়ার আগে কিছুই বুজতে পারল না ।সে পানিতে নাকানিচুবানি খেল,কাদাময় তলদেশে কিছু ধরার চেষ্টা করল ।কিন্তু মিনটাকা দুই হাত দিয়ে তার গলা চেপে আছে ।দুজনের চেহারার ফারাক মাত্র কয়েক ইঞ্চি ।মিনটাকার চুল তার চোখের উপর ঝুলে আছে এবং এখনো সে নেফারের দিকে চেয়ে দাঁত বের করে হাসছে ।নেফারও দাঁত বের করে হাসল এবং তারপর দুজনেই জোরে হেসে উঠল ।কিন্তু কেউই হারতে রাজি নয় এবং তারা যুদ্ধ করতেই থাকল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×