তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে!!(গান)
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে।
গানঃ তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে।
শিল্পীঃ সমবেত সংগীত (মূল সংগীত- আপেল মাহমুদ)
সুরকারঃ আপেল মাহমুদতীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেব রে.....(২)
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি
শক্ত করে রে.....(ঐ)
জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই....ও.....ও.....ও
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর-মাঝি রে....এ.....এ...(ঐ)
জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না (না...না...না)
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়।
হাতছানি দেয় বিদ্যুত্ আমায়
হঠাত্ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়।
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে....এ....এ.....হই-(ঐ)
টাইপিংঃ দৃশা
ছবিঃ নেট থেকে
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন