somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

♥♥♥ তুমি রবে নীরবে হৃদয়ে মম......(স্মৃতির পাতায় রবীন্দ্রনাথ ঠাকুর)

০৭ ই মে, ২০১৮ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম!
তুমি রবে নীরবে, হৃদয়ে মম....



রবীন্দ্রনাথ ঠাকুর(৭ই মে,১৮৬১-৭ই আগস্ট,১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, উজ্জ্বল নক্ষত্র। যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। যা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিতও হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।(উইকি)

তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার। (অনন্ত প্রেম)




স্মৃতির পাতায় রবীন্দ্রনাথঃ
রবীন্দ্রনাথের সাথে আমাদের পরিচয় সেই শিশুকাল থেকে। যেই ক্লাসই হোক, রবীন্দ্রনাথ ছাড়া যেন চলেই না। ছোটকালে ছড়া, গল্প; তরুনকালে প্রেমের কবিতা, উপন্যাস; ভার্সিটিতে গানের আড্ডা; রবীন্দ্রনাথ থাকবেই। আমি রবীন্দ্র ভক্ত। আমার কাছে রবীন্দ্রসঙ্গীত মানে শুধু কিছু কথা, শব্দ বা ছন্দ নয়! বরং পুরনো কিছু স্মৃতি, প্রিয় কিছু মুখ আর ভালোলাগা সেই মুহূর্তগুলো!!!!!

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়??



আমার পছন্দের গানা/রবীন্দ্র গঙ্গীতঃ
১. তোমায় গান শোনাব......
২. আজি যত তারা তব আকাশে....
৩. তুমি কেমন করে গান করো হে গুণী....
৪. জনগণমন-অধিনায়ক জয় হে.....
৫. আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি.....
৬. ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা...
৭. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...
৮. বাংলার মাটি,বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল--
৯. যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা.....
১০. মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই.....


১১. তুমি রবে নীরবে হৃদয়ে মম....
১২. আজি যত তারা তব আকাশে....
১৩. আমার পরান যাহা চায়, তুমি তাই তুমি তাই গো.....
১৪. বঁধু, কোন আলো লাগল চোখে! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে....
১৫. আমার বেলা যে যায়, সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে....
১৬. আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে......
১৭. ভালোবাসি,ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি....
১৮. ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনেরও মন্দিরে.....
১৯. সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে....
২০. সখি ভাবনা কাহারে বলে?
সখি যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'!!!
সখী, ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনাময়??



২১. হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে.....
২২. তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই....
২৩. শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে...
২৪. ওরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্ল বদল.....
২৫. আজ ধানের ক্ষেতেরৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা....
২৬. তোমারি ঝরনাতলার নির্জনে, মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে....
২৭. পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনাশোনার কোন বাইরে...
২৮. আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না....
২৯. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে---নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
৩০. আমি ভয় করব না ভয় করব না, দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না..




৩১. এবার তোর মরা গাঙে বান এসেছে, ‘জয় মা’ ব’লে ভাসা তরী....
৩২. তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, ডুবতে......
৩২. ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারেও বন্ধু আমার.......
৩৩. যদি তোর ডাক শুনে কেউ না আসেতবে একলা চলো রে.....
৩৪. যখন পড়বে না মোর পায়ের চিহ্নএই বাটে। আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে....
৩৫. মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই,
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই.....


৩৬. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে......
৩৭. মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে, তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ......
৩৮. একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী....
৩৯. দুই হাতে--কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে, সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে....
৪০. কৃষ্ণ কলি আমি তারে বলি,
কালো তারে বলে গায়ের লোক
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ চোখ।।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আপনাদের পছন্দের রবীন্দ্র সঙ্গীত কোনগুলো???

১/// আমাদের এক ব্লগারের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনুন।

২///রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের শায়মা আপা ভয়ঙ্কর সুন্দর একটা পোস্ট দিয়েছিল। আগ্রহীরা ঘুরে আসুন।

কৃতজ্ঞতাঃ শায়মা হক, দৃশা, হৃদি, মাসুদ, শিমুল......
[বি. দ্রঃ লেখক একটু অসুস্থ। মন্তব্যের প্রতিউত্তরে দেরী হতে পারে!!:(:(:(]

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩৫
৪৭টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

×