
কথা কম, এখন ডাইরেক্ট অ্যকশান/আলোচনা,
গতকাল থেকে ব্লগের দুটি হট/আলোচিত টপিক ঘুড়ি(স্যাটেলাইট) ও মাহাথীর সাহেব। টপিক দুটি আলাদা হলেও মিল কিন্তু কম নয়? কারন নাটাই যদি ঠিকমত ঘুরানো না হয়, ঘুড়ি আকাশে উঠবেও না! উড়বে/ঘুরবেও না! তাই এর জন্য দরকার বাপকা বেটা (বাপের টাকা ও একজন দক্ষ পাইলট)। এত প্যাচাল না পেড়ে চলুন দেখে আসি কোন দেশের ঘুড়ির কেমন হাল!!!

ক্রমিক নং -- দেশ - - - সাল - - - রকেটের নাম -- উপগ্রহের নাম(স্যাটেলাইট)
১। সোভিয়েত ইউনিয়ন, ১৯৫৭, স্পুটনিক, পিএস (রকেট), স্পুটনিক-১
২। যুক্তরাষ্ট্র, ১৯৫৮, জুনো-১, এক্সপ্লোরার-১
৩। ফ্রান্স, ১৯৬৫, ডায়ামান্ট, এস্ট.রিক্স
৪। জাপান, ১৯৭০, ল্যাম্বডা-৪এস (রকেট), ওসুমি
৫। চীন, ১৯৭০, লং মার্চ-১, ডং ফ্যাং হং-১
৬। যুক্তরাজ্য, ১৯৭১, ব্ল্যাক এ্যারোপ্রোসপেরো, এক্স-৩
৭। ভারত, ১৯৮০, স্যাটেলাইট লাঞ্চ ভিহাইকেল (এসএলভি), রোহিণী
৮। ইসরায়েল, ১৯৮৮, শ্যভিত, ওফেক-১
৯। ইরান, ২০০৯, সাফির-২, ওমিড।
(এছাড়া ইউক্রেন, পাকিস্তান ও উত্তর কোরিয়া আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে।)
চলেন, লাফালাফি না করে পেছনের ইতিহাসটা জেনে নেইঃ
রাশিয়া(সোভিয়েত ইউনিয়ন)ঃ (৫৭- ৩৩= কত?)
২৫শে নভেম্বর,১৯৩৩ঃ রাশিয়ান গ্রুপ অফ স্টাডি
অফ রিঅ্যাক্টিভ মোশন(GIRD) প্রথম তরল-জ্বালানি রকেট উৎক্ষেপণ করে।।
২১শে আগস্ট,১৯৫৭ঃ প্রথম আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র(আইসিবিএম) চালায়।
মার্কিন যুক্তরাষ্ট্রঃ (৫৮- ৪৫= কত?)
১৯৪৫ সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা সফল হয় ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি।
ভারতঃ (৮০- ৬৫= কত?)
ভারত ঘুড়ির কাজ শুরু হয় ১৯৬৫ সালে, সফলতা লাভ করে ১৯৮০ সালে।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যান (এসএলভি-III)-এর প্রকল্প পরিচালক ছিলেন এ. পি. জে. আবদুল কালাম এবং তার পৃষ্ঠপোষক শ্রীমতি ইন্দিরা গান্ধী। বিস্তারিত জানতে হলে আবুল কালাম সাহেবের "উইংস অব ফায়ার" বইটি পড়তে হবে। ভারত নিজস্ব প্রযুক্তিতে তাদের ঘুড়ি ওড়াতে গিয়ে যেই পরিমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছিল, ইন্দিরা গান্ধী ছাড়া অন্য কেউ হলে সেটা হয়তো কাটিয়ে উঠতে পারতো না!!!!
ব্লগের অনেকে এখন আমাদের আপা, ম্যাডামের ভেতর ইন্দিরা গান্ধীর ছায়া দেখবেন। কুল ম্যান....
এসব মনে আসা মানে, অরিজিন রাজনীতির দাবায় আমরা সৈন্যই(বোড়ে) আছি, হাতী-ঘোড়া গেল তল, তার উপরে আছে জল। জলের উপর নৌকা ভাসে। মাঝি তার মন্ত্রী, আর নৌকায় বসে মনের সুখে গান গায় রাজা। বোকা রাজা! সাঁতারই জানে না।(এটা একটা ধাঁধা)

তাহলে এখন করবো কী?? (আমি তো বলব)
জাস্ট ওয়েট অ্যান্ড সি!!!
*** সারমর্মঃ
★ নিজস্ব প্রযুক্তিতে ঘুড়ি ওড়াতে হলে টেকনোলজি, অর্থনীতি ও বিশ্ব রাজনীতিতে সামনের দিকে থাকতে হবে।
★ মাহাথীর হতে হলে ৯২ বছরের বুড়ো হতে হয় না। তার মত আদর্শ থাকতে হয়। (মাহাথীর সাহেব দলের চেয়ে দেশকে বেশী ভালবাসেন। তিনি দেশের প্রয়োজনে দলের বিরুদ্ধে যান। দেশের প্রয়োজনে বিরোধী দলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যান। কিন্তু আমাদের নেতাগণ....??
★ মাহাথীরের রাজনৈতিক দর্শনঃ
"ব্যবসা এবং রাজনীতিতে ফুটপাতের লোক থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত দেশের জন্য, নিজের জন্য কাজ করবে।"
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
(শত্রু-মিত্র সবার কাছে মাফ চাই, দোয়াও চাই, হারাধনের ঘুড়িটা যেন ওড়ে!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


