বিবর্ণ রাত্রির জ্যোৎস্নায় ভেসে উঠে নরম বিকেল
বিকেলের স্বাদ ; নুয়ে পড়া ধান ক্ষেত আলপথের লুপ্ত রোদ
একদিন এই বুকে চড়ুই পাখির ঝাঁক
ধানের হলদে রঙে মিশে
তীর্যক ঢেউ ঢেউ খেলা করতো,
মাটির স্তব্ধতায় শিউলীর গন্ধ মেখে
বাল্য প্রেমিকার বুকে হারিয়ে গেছে অনেক বেলা দিন ও সময়
অবসর এক সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে
জানালার ওপারে স্বপ্নের হাত ধরে দৃষ্টির সীমানা হারায় ,
শারদীয় পূজা এলে দূর্গাকে স্বাক্ষী রেখে
আমি তোমার কপালে যদি
সিঁদুর লাগিয়ে ভালোবেসে বলি
-পরি শোধ্য স্মৃতির ক্লান্তিহীন হাসি এবঙ তোমাকে চাই,
অন্ধকার আলোয় তুমি কি আড়াল হবে ?
সুবণর্াদের কণ্ঠস্বরে রাতের গভীর জেগে উঠে
দুর কোথাও গিয়ে-
অগাধ পাখির মতো
ভোরের আকাশে আলো হলে
লোকালয়ে স্বপ্ন ছুটে গিয়ে মিশে যায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




