অন্ধকারে লুনিঠত নগর পেরিয়ে এসে কে তুমি বালিকা
বালিময় বক্ষ হতে কুড়িয়ে নিতে চাও প্রশান্তির প্রবাল
নগ্ন পায়ে চুম্বনের কারুকার্যে বিস্মিত একাকি দাঁিড়য়ে
বুক সমান কেয়া ফলে উন্মাদ তুমি কি খুঁজো তী র্ক্ষ চোখে?
কে তুমি বালিকা যৌনাত্না ধুঁয়ে আজ নিষ্পাপ হতে চাও
বিজয়ের এই দিনে রেখে যেতে চাও তের ঊদ্ধ বেদনা ?
তুমি তো জানো না বালিকা শীতের সকাল হলে বেদনা বাড়ে
দীর্ঘশ্বাস রপ্ত হলে গোপনে ছুঁয়ে দিই অচেনা শরীর
তৃষ্ণা মেটাতে আমি হামাগুড়ি দিয়ে মাতাল হলে
প্রবাল দ্্বীপের সীমানাটুকু গেঁথে রাখি বেদনার সুন্দরে,
মন্দিরে ক্ষয়ে গেলে পরিচিত দেবতার স্মৃতি খুঁজি আমি
পুরাতন আলোর ফাঁকে পুন:রায় ফিরে যাও বালিকা তুমি ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৭ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




