যাপিত রঙের বর্ণ সাদা-সাদা মেঘ হলে
কালো কালো ছায়ারা আসবে ফিরে
চোখের কোণে জল মুছে দেবে কেউ
কে ছিল তখন আর কে ছিল না
ওটা জেনে নিয়ে কি হবে আর?
জীবনের রঙে মিশে গেছে রঙ;
রঙ আবার কি গৌবর দেখাতে চাও,
আমি রঙের মানুষ নই; রঙ তো বিলুপ্ত।
সেই কবে রঙ হারিয়ে ডুবে যায় অন্ধকার
ফের যদি রঙ দাও রঙের মতো কিছু
তবে কি বলতে চেয়েছিল অনাদরের শৈশব?
এখানে রঙ ছিল একদিন রঙের মতো কিছু
গ্লাসে মিশিয়ে পান করে কেউ একজন
যুবতি হয়েছিল সেই এক বিকেল বেলায়,
রঙহীন বোকারা ক্রমাগত ক্লান্তিতে
সে থেকে রঙ রঙের মতোই চলে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



