একটা দেশকে শাসন করতে হলে সরকারকে অবশ্যিই ভ্যাট, ট্যাক্স আরো অনেক কিছু বিভিন্ন পণ্য, সম্পত্তি, সেবার উপর আরোপ করতে হয়। সরকারের আয়ের প্রধান উৎস এইগুলি। কিন্তু এর বাহিরেও সরকারের আয় করার মত অনেক খাত আছে। সেই খাত গুলির সঠিক পরিচালনা ও পর্যাপ্ত বিনিয়োগের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হলে সরকারের রিজার্ভ কোষাগার থেকে ব্যয় অনেকাংশে কমে আসবে। বাংলাদেশ রেলওয়ের কথাই ধরি এই সরকারি প্রতিষ্ঠানটি বছরের পর বছর শুধুই লোকসান দিয়ে আসছে! এই লোকসানের পরিমানের কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে! বাংলাদেশ রেলওয়ে যে পরিমান যাত্রী পরিবহণ করে তাতে লস হওয়ার কোন কারনই নেই! তার উপর তাদের যে পরিমাণ খাস জমি ও লীজ দেওয়া সম্পত্তি আছে তার থেকে প্রাপ্ত অর্থও কম না!
এরপর আছে সোনালী ব্যাংক এই ব্যাংক যদি সঠিক ব্যবস্থাপনায় চলে তাহলে এর আশেপাশে কোন ব্যাংক দাঁড়াতেই পারবেনা!
আছে চিনিকল, পাটকল, বস্ত্রকল এমন অনেক প্রতিষ্ঠান।
আছে টেলিটক এর মত মোবাইল অপারেটর প্রতিষ্ঠান (যদিও গত বছর তারা ১কোটি টাকা লাভ দেখিয়েছে) যার মাধ্যমে ও সরকার আয় করতে পারে কোটিকোটি টাকা।
এই প্রতিষ্ঠান গুলি লোকসান দেওয়ার একমাত্র কারন অব্যবস্থাপনা, দুর্নীতি, আর প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের কাজ না করে বছরের পর বছর বেতন বোনাস ভোগ করা!
সরকারের এসব প্রতিষ্ঠান থেকে যদি প্রতিবছর মুনাফা আসতো তাহলে কিন্তু সরকারের ভ্যাট, ট্যাক্স এর উপর নির্ভরতা কমতো। আর যার ফল সরাসরি জনগণের জীবনযাত্রায় প্রভাব পড়তো।
কিন্তু সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে সরকার তার খরচ মিটানোর জন্য ভ্যাট, ট্যাক্স এর উপরেই বেশি নির্ভর হতে চাচ্ছে যার দীর্ঘমেয়াদি ফল কিন্তু শুভ নয়!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



