ছোট বেলায় অনেক দুষ্টামি করতাম বেশি জ্বালাতাম আম্মাকে। বাবাকে ভয় পেতাম বলে তার উপস্থিতিতে অনেক শান্ত থাকতাম যারা ফলে জ্বালাতনের বেশিরভাগ সহ্য করতে হতো আম্মাকে। তবে যেটা বেশি করতাম সেটা হলো খাওয়া নিয়ে। বারবার বলা লাগতো খাওয়ার জন্য, ভালো না লাগলে খেতে চাইতাম না, কিংবা না খেয়ে রাতে ঘুমিয়ে পড়া, পাতে ভাত বেশি দেখলে মেজাজ খারাপ হওয়া
তো পাতে বেশি ভাত দেখলে এখনো আমার বিরক্ত লাগে, তবে এখন আর আম্মাকে খাওয়া নিয়ে জ্বালাতন করি না, ঠিক করে বললে জ্বালানোর সময় হয়ে উঠে না।
ঈদে বা অন্য যে সময় বাড়িতে থাকি আম্মা একটা কৌশলে আমাকে বেশি খাওয়ায়......
পাতে ভাত কমই দেয় কিন্তু তরকারি বেশিই দেয়, আর এই তরকারি বেশি দেখিয়ে বলে এই নে তরকারিটুকু শেষ করে ফেল
আম্মাকে কিছু না বুঝতে দিয়ে খেয়ে নিই। আম্মাও একটা তৃপ্তির হাঁসি দেয়
পৃথিবীতে একজন মা তার সন্তানের সব সাফল্যে যত আনন্দিত হয়,
তারচেয়ে বেশি তৃপ্তি পায় যখন তার সন্তান তার সামনে বসে গ্রোগ্রাসে ভাত গিলছে এই দৃশ্য দেখে।
মা
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



