somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির স্ক্রীপ্ট রাইটার দুর্বল!

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মির্জা ফখরুল আর রিজভী সাহেব সংবাদ সম্মেলন এসে গত ৩ বছর ধরে যে বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন সেগুলি ছিলো একগেয়ে! বিবৃতিতে উনারা ভিন্নতা আনতে পারেননি, কর্মীরা উজ্জীবিত হওয়ার মত রসদ খুঁজে পাচ্ছে না! শফিক রেহমান চেষ্টা করেছেন কিন্তু পারেনি, শিমুল বিশ্বাস মনে হয় দায়সারা স্ক্রীপ্ট লিখে যাচ্ছেন, পারিবারিক সমস্যা নিয়ে তার এই দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত নয়!
আওমীলীগকে বেকায়দা ফেলার মত যথেষ্ট ইস্যু তাদের হাতে ছিল, সেই ইস্যু গুলিকে তারা কর্মীদের কাছে সঠিকভাবে তুলে ধরতে ব্যার্থ হয়েছে, সব ইস্যুতেই তারা সংবাদ সম্মেলনে এসে অনির্বাচিত, জালেম সরকার দিয়ে শুরু করে নির্দলীয়/সহায়ক সরকার দিয়ে শেষ করে!
২০০১ এর পর থেকেই বিএনপিতে মেধাবীদের কোনঠাসা করে রাখা হচ্ছে, তৃনমূল থেকে নেতৃত্ব উঠে আসতে দিচ্ছে না, আত্মীয় স্বজন মিলে পদ পদবী ভাগ করে নিচ্ছে! অথচ ৯২ তেও এই বৃহৎ দলে অনেক মেধাবী নেতৃত্ব ছিলো। সবচেয়ে বড়কথা স্বয়ং এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াই ছিলেন বড় উদারণ! তার অলিখিত বক্তব্য গুলি বিএনপির নেতারা রোজ দুইবার করে শুনা উচিত, এখনকার স্ক্রীপ্ট রাইটারদের লজ্জা পাওয়া উচিত! ৭৮ এর ১ লা সেপ্টেম্বর মেজর জিয়া যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার দিনে রমনা রেস্তরাঁয় যে দুই ঘন্টা অলিখিত বক্তব্য দিয়েছে সাংবাদিকদের সামনে সেটা রিজিভী,ফখরুল সাহেবদের এন্টিবায়োটিক হিসেবে গেলা উচিত!
তাদেরকে আরো কৌশলী বক্তব্য দিতে হবে। গত কয়েকদিন আগে উনারা বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বন্যার জন্য সরকারকে দায়ী করে গেলেন, রোহিঙ্গা সমস্যা নিয়েও একই কথা, কথায় চাতুর্য নেই, তাই সরকার সহজে তাদের কথার কাউন্টার দিতে পারে!
আবার মির্জা ফখরুল সাহেব ষোড়শ সংশোধনী না পড়েই মনে হয় উনি বিবৃতি দিয়েছেন ফলে কাদের সাহেব যখন বললেন "ষোড়শ সংশোধনী নিয়ে নাচবেন না, সেখানে পড়ে দেখুন জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ বলা হয়েছে! " এই কথার কাউন্টার স্বাভাবিক ভাবেই ফখরুল সাহেব দিতে পারেননি।
বিডিআর বিদ্রোহর সময় সাহারা খাতুন যে বক্তব্য দিয়েছে সেটা শুনার পর স্ক্রীপ্ট রাইটারের প্রশংসা করতে হয়, এগুলি থেকে বিএনপির শিখার আছে।
আপাতত বিএনপির দরকার ভালো কিছু স্ক্রীপ্ট রাইটার!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×