somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

বেকারত্ব ভাতা ও বেগম জিয়া!

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেগম জিয়া বলেছেন ক্ষমতায় গেলে তিনি বেকারদের ভাতা দেবেন! ভালো কথা, কিন্তু তিনি এটা বলেননি ক্ষমতায় গেলে তিনি বেকারত্ব দূরীকরণের জন্য কী কী করবেন যেটা জাতির জন্য বেশি দরকারি ছিল। উনি কি জানেন দেশে বর্তমান বেকারের সংখ্যা কত? বছরে কত পারসেন্ট হারে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে? দেশে মোট শ্রমশক্তির পরিমাণ কত? দেশের অর্থনীতি কি বেকারদের ভাতা দেওয়ার মতো শক্ত অবস্থানে আছে? ২০২১ সাল পর্যন্ত দেশে বেকারের সংখ্যা কত দাঁড়াবে? আমার মনে হয় তিনি এত হিসেব নিকেশ করে কথাটা বলেননি! বলার কথাও না!
দেশে কর্মজীবী শক্তির চেয়ে, শ্রমশক্তি বেশি বৃদ্ধির কারণে বেকার সংখ্যার পরিমাণ বেড়েই চলেছে। বর্তমানে দেশে ১ কোটি ৫৪ লক্ষ পুরুষ ও ১ কোটি ২০ লক্ষ মহিলা বেকার আছে। এর মধ্যে আরও প্রায় ১ কোটির মত আছে যারা দিনমজুর এবং এদের চাকুরীর কোন গ্যারান্টি নেই। শ্রমশক্তির জরিপে আরও ১ কোটি ১১ লক্ষ গৃহিণীকে বেকার দেখায়নি যারা পরিবারের কাজ করে কিন্তু কোন পারিশ্রমিক পায় না!
নতুন করে প্রতিবছর আরো ১৩ লক্ষ বেকার যোগ হচ্ছে দেশের শ্রমশক্তিতে!
তবে এর চেয়েও আরো আশংকার কথা হচ্ছে দেশের ৪৭ শতাংশ স্নাতক পাশ কর্মশক্তি শিক্ষা জীবন শেষ করার পরেও বেকার থাকে! দক্ষিণ এশিয়ায় এর চেয়ে বেশি উচ্চশিক্ষিত বেকার আছেন কেবল আফগানিস্তানে, ৬৫ শতাংশ। এর বাইরে ভারতে এর হার ৩৩ শতাংশ, নেপালে ২০ শতাংশের বেশি, পাকিস্তানে ২৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭ দশমিক ৮ শতাংশ।
যাইহোক বেগম জিয়া ওয়াদা দেওয়ার সময় এ পরিসংখ্যানগুলো কি তার মাথায় ছিল? উনি ক্ষমতায় গেলে বেকারত্ব সমস্যা সমাধান করার জন্য স্পেশাল কিছু করবেন? যেটা অতীতে কোন সরকার করেনি! না এমন কিছু তিনি বলেননি। তিনি এও কি বলেছেন যে, তিনি ক্ষমতায় গেলে যাদেরকে দায়িত্ব দেবেন সেই মন্ত্রী, আমলারা বেকারত্ব সমস্যা সমাধান করার জন্য নিরলসভাবে কাজ করবে। না এমন কিছুও তিনি বলেননি তিনি যা বলেছেন এগুলো অতীতে অনেকেই বলেছে। এগুলো কথার কথা! উনার দরকার ছিল সমস্যার গোড়া থেকে চিন্তা করা। উনার এই কথা থেকে উনার কর্মীরা উজ্জীবিত হতে পারে, সাধারণ মানুষ এখানে কিছুই খুজে পাবেনা।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×