somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

পিছনের গল্প (অনুগল্প)

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.কিরে তোকে প্রায়ই দেখি এই কবরের সামনে আইসা দাঁড়াই থাকস? কবর জেয়ারত করতে পারস না? না পারলে আলমদুলিল্লাহ একবার আর কুলহুলাহ্ তিনবারও তো পড়তে পারিস। কথা কস না কেন? কবরস্থানের গেট বন্ধ হই যাইবো, যা বাইর হ।
কবরস্থান থেকে বাহির হতে হতে হরিদাস বিড়বিড় করে বলতে থাকে "দিদি তোকে আমি ঘৃণা করি, বাবার মৃত্যু, আমার আর মার একঘরে হয়ে থাকার জন্য তুইই দায়ী"

২.এই উঠেন, স্যার আসছে আপনার সাথে কথা বলতে। রহমান সাহেব উঠে দাঁড়ালেন জেলার সাহেব সেলের ভিতর ঢুকে তার সামনে দাঁড়ালো। খুব ভাঙ্গা গলায় জিজ্ঞেস করলেন আপনার আজ কি খেতে ইচ্ছে করছে?
রহমান সাহেব বললেন, কেন স্যার আজই কি আমার ফাঁসি হয়ে যাবে?
উত্তর না দিয়ে জেলার সাহেব আবার জিজ্ঞেস করলেন আপনার কি খেতে ইচ্ছে করছে? কাউকে দেখার ইচ্ছে আছে?
এবার রহমান সাহেব বললেন গরম ভাতের সাথে শিং মাছের ঝোল, কচু ভর্তা, ঘন মুশুরীর ডাল আর খাওয়া শেষে হাকিমপুরী জর্দা, খয়ের দিয়ে ডাবল পান। দেখার মতো এই পৃথিবীতে আমার একমাত্র ছেলেই আছে।
জেলার সাহেব তার সাথে থাকা টিফিনক্যারী থেকে বাটি গুলি সাজাতে লাগলেন। একে একে শিং মাছের ঝোল,কচু ভর্তা,ঘন মুশুরীর ডালের বাটিটি সাজিয়ে ডাবল পানটি কারারক্ষীর হাতে দিয়ে সেল থেকে বের হয়ে গেলেন! এক মুহূর্তের জন্যও পিছনে তাকালেন না!

৩.মামা লাল বোরাকাওয়ালীরে দেখ, বোরকার উপর দিয়েও বুঝা যাচ্ছে শালীর ফিগার আছে মাইরি।
হুম, তবে নতুন মাল মনে হচ্ছে, আগে এই রাস্তায় দেখছি বলে মনে হয় না।
খোঁজ লাগা, নাম্বার লওয়া চাই মামা।
কোনটার নাম্বার মামা.. ৩৬ এর কম হবে না মামা।
কি হইছে মা, রিমা কানতেছে ক্যান?
জানিনা বাবা কাল তোর মামা ওর জন্য একটা লাল বোরকা পাঠাইছে দুপুরে আইসা বোরকাটা আগুনে পোড়াইছে, কিছু কইতেছে না দরজা
বন্ধ কইরা খালি কানতাছে!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×