somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান পরিস্থিতিতে আপনি কি আওয়ামী লীগের বিকল্প, বিএনপিকে মনে করেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


না, আওয়ামী লীগের বিকল্প বিএনপিকে ভাবার কোন কারণ নেই, তারপরেও যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি মির্জা ফখরুল আলম কিংবা রিজভী সাহেবের একনিষ্ঠ ভক্ত অথবা বিএনপি'র প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসার কারণেই এমনটি ভাবছেন। বিএনপি'র জন্য আপনার সঠিক ভাবনা হবে বিএনপিকে রিফর্ম করা, অযোগ্যদের সরিয়ে দেওয়া, বেগম জিয়া, তারেক জিয়ার জন্য কান্নাকাটি না করা এবং ডঃ কামালের পরামর্শটি কার্যকর করার চেষ্টা করা। ডঃ কামাল সাহেব কি পরামর্শ দিয়েছেন? উনি বলেছেন বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি কি জনমানুষের কোন দাবি বা অধিকার নিয়ে কোন আন্দোলন বা উচ্চবাচ্য করেছে? যদি আপনি এটার এক কথায় উত্তর দিতে চান তাহলে বলবেন "না, করেনি"। তারা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, বেগম জিয়ার অসুস্থতা, তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবে এগুলি নিয়ে পড়ে আছে। আপনি হয়তো ভাবছেন কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে বিএনপি'র তো সমর্থন ছিলো। আসলে মুখোশ পরে, পিছন থেকে লুকিয়ে সমর্থন দিলে বা সহযোগিতা করলে সেটার ফল খাওয়া যায় না এবং সেটাকে মানুষ ভালোভাবে নেয় না।
তারপরেও বিএনপিকে যে বিষয়ের কারণে আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভাবা যায় না সেটা হচ্ছে বিএনপি এখনো সাম্প্রদায়িক চেতনা লালন করে যাচ্ছে, জামায়াতের সঙ্গ ছাড়তে পারছে না। আরও সঠিকভাবে বললে ছাড়তে চাচ্ছে না। বিএনপি কি এখন পর্যন্ত বলতে চেয়েছি বা অন্তত মুক্ত মনে ভাবতে পেরেছে তারা জামায়াতকে ছাড়া রাজনীতি করবে, অথবা তাদের ছাড়া বিএনপি'র রাজনীতি করা সম্ভব? তারা কি একটা প্রগ্রেসিভ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে? হ্যাঁ জামায়াতকে নিয়েছে, সরকার গঠন করেছে, মন্ত্রিসভায় জায়গায় দিয়েছে সেগুলি এখন অতীত। এখন নিজেদের প্রয়োজনে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত, নিজেদের অসাম্প্রদায়িক হওয়ার প্রচেষ্টাকে প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।
১৯৫৭ সালে আওয়ামী মুসলিমলীগ থেকে যেভাবে আওয়ামী লীগে কনভার্ট হয়েছিলো এবং আপনি যদি সে কনভেনশনে শেখ মুজিবের ব্যাখ্যা দেখেন তাহলে দেখবেন সেটার মূল থিম ছিলো যে, আওয়ামী মুসলিমলীগ সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে শুরু করেছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে সেটার আর দরকার নেই। বাস্তবতা ভিন্নরকমের তাই আমাদের অসাম্প্রদায়িক রাজনীতিতে ফিরে আসতে হবে। শেখ মুজিব সেটা উন্মুক্তভাবে একটা কনভেনশনে ঘোষণা দিয়েছেন। বিএনপি কি এরকম কোন চেষ্টা আদৌ করতে চেয়েছে বা ভবিষ্যতে করবে বলে মনে হয়? তাদের কথাবার্তায়, দৃষ্টিভঙ্গিতে তেমন কিছুই লক্ষণ দেখা যাচ্ছে না। এই প্রধান একটি কারনে তাদেরকে এখনো আওয়ামী লীগের বিকল্প বা আওয়ামী লীগের চেয়ে উত্তম ভাবা সম্ভব হচ্ছে না।
বিএনপি'র যে জাতীয়তাবাদের ভাবনা বা আদর্শে ঘুরপাক খাচ্ছে তা কিন্তু খুব পরিষ্কার না।
বিএনপি, আওয়ামী লীগের ভাবনা জাতির কাছে পরিষ্কার না হলেও একটা জিনিস সত্য আমার আপনার ভাবনা কিন্তু একই। আমরা সবাই চাই বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক, সমস্যা হচ্ছে সেটা কে করবে, কিভাবে করবে সে ভাবনায়।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×