somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

৩০ ডিসেম্বর আসিতেছে, আপনার কাছে কি উৎসব উৎসব মনে হচ্ছে?

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ কয়েকদিন আগে চাঁদগাজী তার এক পোস্টে এমপিদের সংসদে কি কাজ এটা জানতে চেয়েছেন ব্লগারদের কাছে। ঐ পোস্ট আমি পড়েছি কিন্তু মন্তব্য করিনি। আমিও দেখতে চেয়েছি ব্লগাররা কে কি বলেন। বেশির ভাগই কোন যুতসই উত্তর দিতে পারেনি। চাঁদগাজীর এই প্রশ্নটি আমি আমার ফেসবুকেও দিয়েছি এবং জানতে চেয়েছি আমাদের সংসদ সদস্যদের সংসদে মূল কাজ কি এবং দেখেছি কেউই সঠিক উত্তর পুরোপুরিভাবে দিতে পারেনি। অনেকে এমন উত্তর দিয়েছে যা প্রশ্নের সাথে মোটেও প্রাসঙ্গিক ছিলো না এবং বেশিরভাগ উত্তর ছিলো গতানুগতিক।
দেশে নির্বাচন হয় আমরা সকালবেলা চোখ কচলাতে কচলাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসি কিন্তু যাকে ভোট দিয়েছি সে আমার জন্য কি কাজ করবে, কি করতে পারবে না এগুলি জানিনা খুবই হাস্যকর! আসলে এমন অজ্ঞতা থাকলে আমাদের রাজনীতিবিদদের সুবিধা হয় তারা তাদের কথার ফুলঝুড়ি আর প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল স্বপ্ন দেখাতে পারে। মানুষ সেগুলি বিশ্বাস করে তাকে ভোট দিয়ে আসে।
বাংলাদেশসহ ধনতান্ত্রিক দরিদ্র দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনগণের বৃহৎ অংশের রাজনীতির বিষয়ে অজ্ঞতা বা অস্পষ্টতা। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত এমনকি শিক্ষিত শ্রেণির অনেকেই ভোট কেন দিচ্ছে সেটার সঠিক ব্যাখ্যা দিতে পারে না। ৭৫ এর পর আমাদের নির্বাচন গুলির দিকে তাকালে দেখা যাবে বলা হচ্ছে মানুষ উৎসবমুখর নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন কি উৎসবের বিষয়? এটা কি মজা মাস্তির ব্যাপার? ভাসানী, ফজলুল হক, শেখ মজিব নির্বাচন নিয়ে ভাষণ দিতে গিয়ে কখনো বলেননি উৎসবমুখর নির্বাচন। আইয়ুব খান, ইয়াহিয়াও বলেনি। উৎসবমুখর নির্বাচন কথাটি চালু করেছে জাতীয় ইডিয়েট এরশাদ। খালেদা জিয়া, শেখ হাসিনা এই ইডিয়েটের কথাটিকে বেশ পছন্দ করে সেটা চালু রেখেছে আজ অবধি।
প্রকৃত অর্থে নির্বাচন হচ্ছে সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণ মেধা প্রয়োগের মাধ্যমে সংসদে তাদের প্রতিনিধি নিয়োগ করা। এটা কোনো উৎসব নয়, বরং রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ে মানুষ তার সঠিক প্রতিনিধি বেছে নেওয়া। আমাদের রাজনীতিবিদরা এটার আগে উৎসবমুখর শব্দটি লাগিয়ে এর গুরুত্বকে মানুষের কাছে হালকা করে দিয়েছে!
তবে হ্যাঁ কিছু মানুষের কাছে নির্বাচন একটা উৎসব। তারা নির্বাচনের পর নির্বাচিত হয়ে নিজের সম্পদ ও ক্ষমতাকে দশগুন থেকে একশগুন বাড়িয়ে নিবে। নির্বাচন তাদের কাছে শুধু উৎসব নয় উৎসবের চেয়েও বেশি কিছু!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×