
আমাদের রাজনীতিবিদদের সম্পর্কে আমার আপনার ধারণা অনেকটা চাঁদগাজীর ধারণার কাছাকাছি। হয়ত কোন নির্দিষ্ট দলের প্রতি সমর্থনের কারনে উনার কথার সাথে একমত হতে পারেন না। আমিও বলছি না উনার সব ধারণা সঠিক তবে রাজনীতিবিদ/ সংসদ সদস্যদের নিয়ে উনার বেশিরভাগ ধারণা সঠিক।
ক) সংসদ সদস্যদের উনি বলেছেন কলাগাছ, কলাগাছ যেমন জীবনে একবারই ফল দেয় তেমনি আমাদের সংসদ সদস্যরা ভোটে জিতে একবার ফল দিয়ে আর তেমন কাজ কর্ম করেন না। দেখুন এখানে
খ) শেখ হাসিনা উনার থেকে কম বুদ্বিমানদের ভালোবাসেন, এটাও সঠিক এই ভিডিওটি দেখুন
গ) চাঁদগাজী বেশ জোর গলায় বলে থাকেন আমাদের সংসদ সদস্যরা তাদের সংসদে প্রধান কাজ কি সেটা জানেন না। এটা আমিও মনে করি সঠিক, এই ভিডিওতে দেখুন
ঘ) চাঁদগাজীর আরেকটি বক্তব্য " বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনে এরা যায় রঙ তামাশা করতে, খেয়েদেয়ে পায়খানা করতে" দেখুন এই ভিডিওটি
ঙ) আমাদের রাজনীতিবিদের পিগমি বলেছেন দেখুন এই ভিডিওটি
চ) সংসদকে বানিয়েছে গালাগালির দোকান
এই ভিডিও গুলো দেখতে গিয়ে সাজেশনে আপনাকে ইউটিউব আরো এমন রিলেটেড অনেক ভিডিও দেখাবে, সেগুলোও দেখে একটু বিনোদন নিতে পারেন।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





