
ম্যাডাম দরজা টোকা দিচ্ছে, কেউ আসছে মনে হয়। দরজা খুলবো?
জিজ্ঞেস কর কে, ফখরুল, রিজভী হলে বলে দে, এই সকাল বেলা আমি রামছাগল দেখতে চাই না।
ম্যাডাম চিনতে পারছি না, গোটা চারেক মানুষ ডাক্তার হবে মনে হচ্ছে।
ডাক্তার আবার কেনো, এই রামছাগল গুলি বাহিরে বসে কি ভুলবাল কইছে এখন আবার ডাক্তার আইসা পড়ছে। যা বল ভিতরে আসতে।
ম্যাডাম কেমন আছেন?
ভালো আছি। তুমি কে? নাম কি তোমার?
ম্যাডাম আমি ডাক্তার, ডাক্তার বদরুনেচ্ছা। আপনার জন্য মেডিকেল টিম আসছে, আমি ঐ টিমের সদস্য।
তোমার নাম ঠিক আছে, নামের আগে বদ আছে। আমি ক্ষমতায় গেলে যে তোমার নাম রেখেছে তাকে আমি জমি সহ বাড়ী উপহার দিবো। এখন কি দেখতে এসেছো দেখে বিদায় হও তাড়াতাড়ি।এই অসময়ে ঘুম ভেঙ্গে তোমরা আমাকে বিরক্ত করেছো।
ম্যাডাম বিরক্ত হবেন না, আমরা বেশি সময় থাকবো না, সামান্য চেকআপ করে চলে যাবো।
ফাতেমা হাসিনার এই বদমাইশ গুলো চলে যাওয়ার সময় তোর কানে কানে কি বললো?
না, মেডাম তেমন কিছু না, বললো আপনি যেন উত্তেজিত না হোন,খাবার দাবার যেন ঠিকমত খান সেটা খেয়াল রাখতে।
কিভাবে ঠিকমত খাবো, সত্যি করে বল তোকে কি আমি কখনো ত্রিশ টাকার ইফতার খাওয়াছি, খেজুরে বালু ছিল, শরবতে চিনি কম ছিল?
না, মেডাম।
তাহলে এমন খাবার ঠিকভাবে কি করে খাবো,হুম!
ফাতেমা চশমাটা পাচ্ছিনা, দেখতো এটা কোন ওষুধের পাতা, কি নাম ওষুধের? কিরে এমন উল্টোপাল্টা করে কি দেখস? না মেডাম আমি তো ইংরেজি পড়তে পারিনা কিন্তু এই ওষুধের পাতায় তো বাংলায় নাম লেখা নাই!
চুপ কর! সামান্য এই লেখা পড়তে পারিস না, জীবনে কি শিখলি!
নে ধর, এই কাগজের একেবারে নিচে যে ওষুধের নাম লিখা সেটার অক্ষরের সাথে একটা একটা করে মিলায় দেখ মিলে কিনা।
নিচেরটার সাথে মিলে নাই মেডাম প্রথমটার সাথে মিলেছে।
হুম, তোকে যতটা বোকা ভেবেছি ততটা বোকা না তুই। তুই পড়ালেখা চালিয়ে গেলে ভালো করতি। পড়ালেখা করস নাই ক্যান?
মেডাম চার ভাইবোন বাবা খরচ চালাইতে পারেনা তাই ক্লাস ফোরে উঠার পর পড়া বন্ধ করে দিসে বাবা।
খুবই খারাপ কাজ করেছে তোর বাবা।
দে ওষুধটা দে, ঐটা হাটু ব্যথার ওষুধ, মনে রাখবি। বাকি ওষুধ গুলো একটা একটা করে মিলিয়ে আমাকে বল!
জ্বি মেডাম আমি চেষ্টা করতেছি!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৯ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



