somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি সিটি নির্বাচনকে গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসেবে দেখছে। আপনি কি হিসেবে দেখছেন?

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা পর্যাপ্ত নেই তবে আগের চেয়ে কিছুটা বেড়েছে। রাজনীতিবিদরা কিছু উল্টোপাল্টা বললে সেগুলি নিয়ে কথা হয়, তাদের ভুল হলে সেটা ধরিয়ে দিতে চায় অথবা ট্রল করা হয়। তবে রাজনীতিবিদদের এখনো বুঝের মধ্যে আসেনি যে দেশের একটা শ্রেণীর মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে।
ঢাকা সিটি নির্বাচনে তারেক রহমান তার দল থেকে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলেকে মনোনয়ন দিয়েছে। সে নির্বাচনী প্রচারণা খুব জোরেশোরে চালাচ্ছে বা চালানোর সুযোগ পাচ্ছে, এটা ভালো খবর। কিন্তু প্রচারণা চালাতে গিয়ে সে বলছে নির্বাচনে আওয়ামী লীগ তাদের জিততে দেবেনা তাই এই নির্বাচনকে তারা রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখছে এবং নির্বাচনে জিততে পারলে বেগম জিয়ার মুক্তির জন্য চেষ্টা করবে।

একজন নগরপিতার কাজ বেগম জিয়াকে মুক্ত করা? সিটি নির্বাচনে জিতলে বেগম জিয়াকে তার কি দরকার হতে পারে, কে জানে? সংরক্ষিত নারী কাউন্সিলর বানাবে হয়তো? আসলে তার দোষ নেই, মনোনয়ন দেওয়ার আগেই মির্জা ফখরুল বলেছে এই নির্বাচনে সরকার কারচুপি করবে, তাদেরকে জিততে দিবে না তাই তারা নির্বাচনটাকে গণতন্ত্রের জন্য আন্দোলন হিসেবে নিয়েছে।

ঢাকা শহর বিশ্বের মধ্যে বসবাসযোগ্য শহরের ভিতরে নেই। অতিরিক্ত জনসংখ্যার চাপে দিনদিন নোংরা হচ্ছে, কিছু কিছু উন্নয়ন হচ্ছে কিন্তু সেগুলোকে কোনভাবেই টেকসই উন্নয়ন বলা যায়না। হাজারো নাগরিক সমস্যার শহরে নির্বাচন হচ্ছে আর এক লোক বলছে নির্বাচনে জিতলে একজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করার জন্য কাজ করবে। এগুলি ভোটারদের সাথে তামাশা। ভোটাররা বেগম জিয়াকে মুক্ত করার জন্য ভোট দিবে বলে মনে হচ্ছে না।

এবারের সিটি নির্বাচনের ভোট ইভিএমে হবে। ইভিএম মেশিনে প্রোগ্রামিংয়ে কারচুপি হয়তো করা যায় কিন্তু আমার কাছে মনে হয় প্রোগ্রামিংয়ে কারচুপি করা হবে না। গণতন্ত্রের জন্য আন্দোলন থামাতে আওয়ামী লীগ ভোটের দিন সকালবেলা বেগম জিয়া ও তারেক রহমানের সৈনিকদের ভোটকেন্দ্রে ঢুকতে দেবেনা।

আওমীলীগের প্রার্থী কি সাদেক হোসেন খোকার ছেলের মত উল্টা পাল্টা কিছু বলছে?
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×