somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বিরোধীদল নেই, শেখ হাসিনা বিরোধীদল তৈরি করছেন।

১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা তো প্রায়ই বলে থাকি উনি সফল প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রপতি কিন্তু কখনো কি চিন্তা করেছেন বাংলাদেশের ইতিহাসে সফল বিরোধীদলীয় নেতা কে? একটু স্পেসিফিক ভাবে বললে সংসদে সফল বিরোধী দলের নেতা কে ছিল? কারণ সংসদের বাহিরের বিরোধী দল থেকে সংসদের ভিতরের বিরোধী দল বেশি গুরুত্বপূর্ণ। কার্যত আপনি আমাদের রাজনীতির ইতিহাসে ৯১ আর ৯৬ ছাড়া তেমন শক্তিশালী বিরোধীদল দেখতে পাবেন না। এর বাহিরে যতগুলি বিরোধীদল আপনি দেখবেন সবগুলোই তৈরি করা হয়েছে। বিরোধীদল তৈরি করা আর বিরোধীদল গড়ে ওঠার মধ্যে বিশাল পার্থক্য আছে। কোন ক্ষমতাসীন দল যখন বিরোধীদল তৈরি করবে তখন সেটা তাদের চাহিদামতো তৈরি করবে এখানে দেশ ও জাতির স্বার্থের কথা তাদের চিন্তায় আসবেনা।

বিরোধী দল তৈরি করা খারাপ কিছু নয় কিন্তু আপনি যখন বিরোধী দল তৈরি করবেন তখন আপনি সেটাকে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে তৈরি করতে হবে। প্রতিষ্ঠানিক ভাবে যখন কোন বিরোধীদল গড়ে না উঠে তখন ক্ষমতা থাকা দল বিরোধীদল তৈরি করার অনেক উদাহরণ আছে। কিন্তু আপনার কি মনে হয় শেখ হাসিনা গত দুটার্মে যে বিরোধীদল তৈরি করেছে সেটা কি গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে তৈরি করেছে? সোজা উত্তর হবে “না করেনি”। এই না করার কারণে এর কুফল শুধু জনগণ না, ক্ষমতা থাকা সরকারও পাচ্ছে বা পাবে। সংসদের বাহিরে আওমীলীগ গত ১০ বছর চাপে থাকলেও সংসদের ভিতর সেই অর্থে কোন চাপ অনুভব করেনি। এই চাপ অনুভব না করার কারনে গণতন্ত্র ও আইন প্ৰণয়নে জনগনের স্বার্থ ঠিকভাবে রক্ষা হচ্ছে না।

বিরোধীদলীয় নেতা বললেই আমাদের দেশের মানুষের মনে যে মানুষটির ছবি ভেসে উঠে তিনি বেগম জিয়া। বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য বেগম জিয়ার মধ্যে কি কি গুণাবলী আছে বলে আপনার কাছে মনে হয়? আপনি হয়তো একটি কথাই বলবেন, উনি আপোষহীন নেত্রী, আপোষহীন হওয়া গণতন্ত্রের জন্য খুব একটা সঠিক গুণাবলী নয়। উনার আপসহীনতার জন্য উনি আজকে জেলের ঘানি টানছেন, উনার ছেলে পালিয়ে বেড়াচ্ছে। উনি এবং উনার দল চাইলে প্রাতিষ্ঠানিকভাবে একটি শক্তিশালী বিরোধী দল হতে পারতো, কিন্তু নিজেদের লেজের সাথে জামাতের লেজ বেঁধে কোন দিকে এগুতে পারেননি। উনি এবং উনার ছেলে বিরোধীদলীয় নেতা হওয়ার স্বপ্ন এখন আর নেই বললেই চলে। উনার দলকে রিফর্ম করার চেষ্টা করা হচ্ছে, তবে শেখ হাসিনা উনার দলকে রাজনৈতিক মূল্যবোধ থেকে রিফর্ম করার চেষ্টা করছেন না। ক্ষমতা না থাকলে নিজে এবং নিজের দলের নেতাকর্মীদের কিছুটা সেভ করার জন্য রিফর্ম করার চেষ্টা করছেন।

আরেক বিরোধীদলীয় নেতা, জাতীয় ইডিয়েট এরশাদ ছিলেন। তার বউও এখন বিরোধীদলীয় নেতা। এইসব বিরোধীদলীয় নেতাদের দক্ষতা ও ক্ষমতা নিয়ে কি তার কর্মীরা গর্ববোধ করতে পারে? সংসদে শেখ হাসিনাকে কোন বিলের ব্যাপারে চাপের মুখে ফেলতে পারবে এমন বিরোধীদল! তাহলে এই সব বিরোধীদল দিয়ে জাতির কি উপকার হচ্ছে? বরং এই সব বিরোধীদল ও বিরোধীদলীয় নেতা দিয়ে গণতন্ত্রের বারোটা বেজে যাচ্ছে।

যাই হোক বাংলাদেশের রাজনীতি যে অবস্থায় চলে গেছে এখন আর প্রাতিষ্ঠানিকভাবে বিরোধীদল তৈরি হওয়া সম্ভব নয়। এখন বিরোধীদলকে তৈরি করতে হবে, তবে সেটা অবশ্যই রাজনৈতিক মূল্যবোধ থেকে তৈরি করতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বিরোধীদল তৈরি করা হলে সেটা দেশ ও জাতির জন্য কখনই মঙ্গল বয়ে আনে না। তবে মনেহচ্ছে এমন বিরোধীদল তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত শূন্যের কোঠায়।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×